এক্সপ্লোর

Multibagger Share: ৪ বছরে ২২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে রিলায়েন্সের এই শেয়ার, এখন কেমন গতি ?

Reliance Power: রিলায়েন্সের ADAG সংস্থার একটি শেয়ার এটি। অনিল ধীরুভাই অম্বানির সংস্থা। কিছুদিন আগেও এই সংস্থা ঋণে জর্জরিত ছিল। আর এখন রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম বাড়ছে প্রতি দিনই।

Reliance Power Share: এককথায় মাল্টিব্যাগার শেয়ার। কোনও স্মলক্যাপ স্টক নয়। ভারতের বড় একটি সংস্থার শেয়ারেই এসেছে মাল্টিব্যাগার রিটার্ন। এক সময় ঋণে জড়িয়ে পড়েছিল এই সংস্থা, এখন সেই মন্দা কাটিয়ে ফের তেজিভাব দেখাচ্ছে এই শেয়ার। এক বছরে ২২৫০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম (Reliance Power Share)। এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। কী করবেন ? কোন সংস্থার শেয়ার ?

রিলায়েন্স পাওয়ারের স্টকে বিপুল মুনাফা

রিলায়েন্সের ADAG সংস্থার একটি শেয়ার এটি। অনিল ধীরুভাই অম্বানির সংস্থা। কিছুদিন আগেও এই সংস্থা ঋণে জর্জরিত ছিল। আর এখন রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম বাড়ছে প্রতি দিনই। গত ৪ বছরে এই রিলায়েন্স পাওয়ারের শেয়ার বেড়েছে ২২৫০ শতাংশ। ১.২০ টাকা থেকে উঠে এসে শেয়ারের দাম এখন ট্রেড করছে ২৮.২৩ টাকায়। ৪ বছরে বিনিয়োগকারীদের ২২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে এই রিলায়েন্স পাওয়ার।

নতুন গতি দেখাচ্ছে স্টক

কিছু সময় ধরে এই শেয়ারে (Reliance Power Share) বিপুলভাবে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। প্রচুর কেনাকাটা চলছে। গত দুই সপ্তাহেই দেখা গিয়েছে এই শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে ৪০ শতাংশ। ১৩ মার্চ যেখানে এই রিলায়েন্স পাওয়ারের দাম ছিল ২০.৪০ টাকা, সেখানে ২৮ মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ দিনে স্টকের দাম বন্ধ হয় ২৮.২৩ টাকায়। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৯.১৪ টাকা। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে ৩ গুণ বেড়েছে সংস্থার শেয়ারের দাম।

আরও বাড়বে শেয়ারের দাম ?  

২০০৮ সালে বাজারে এসেছিল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power Share) আইপিও। এই সংস্থার প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ৪০৫ থেকে ৪৫০ টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সময় শেয়ারের দাম দাঁড়ায় ৫৪৭.৮০ টাকা। কিছুদিন আগেই রিলায়েন্স ADAG এক্সচেঞ্জকে জানিয়েছিল যে তাঁরা বাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছে। আর এই খবরের পর থেকেই হু হু করে বাড়ছে শেয়ারের দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে ৩৪ টাকা পর্যন্ত যেতে পারে শেয়ারের দাম।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডের KYC করাননি এখনও ? কী হবে আপনার বিনিয়োগের ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget