এক্সপ্লোর

Multibagger Share: ৫ বছরে বেড়েছে ৩৫০ শতাংশ, এবার হবে স্টক স্প্লিট- স্মলক্যাপ এই স্টক দেখেছেন ?

Small Cap Stock: ৫ বছরে এই স্টকে মিলেছে বিপুল রিটার্ন। এবার এই সংস্থা স্টক প্লিটের ঘোষণা করেছে। আগামী ১১ মার্চ রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে এই স্টক স্প্লিটের।

Share Market: ভারতের শেয়ার বাজারে বহু বহু মাল্টিব্যাগারের মধ্যে সম্প্রতি প্রকাশ্যে উঠে এসেছে ওকে প্লে ইন্ডিয়ার শেয়ার। আরেকটি মাল্টিব্যাগার শেয়ার (Multibagger Share) এই ওকে প্লে ইন্ডিয়া। ৫৪৭ কোটি টাকার বাজারগত মূলধন রয়েছে এই সংস্থার। সংস্থার শেয়ারে গত এক বছরে এসেছে ১৪০ শতাংশ রিটার্ন আর বিগত ৫ বছরের হিসেব দেখলে চমকে দেওয়া ৩৫০ শতাংশ রিটার্ন এসেছে এই সংস্থার শেয়ারে।

সংস্থার স্টক স্প্লিট

স্মলক্যাপ স্টকে বিনিয়োগের পরিমাণ এখন বিগত ৫ বছরে অনেকটা বেড়েছে বাজারে। উচ্চ রিটার্নের আশায় বেশিরভাগ বিনিয়োগকারী এই স্মলক্যাপের দিকে ঝুঁকছেন সম্প্রতি। আর এই সংস্থার স্টকে বিগত ৫ বছরে বিনিয়োগের মাত্রাও (Multibagger Share) বেড়েছে ক্রমান্বয়ে। ৫ বছরে এই স্টকে মিলেছে বিপুল রিটার্ন। এবার এই সংস্থা স্টক প্লিটের ঘোষণা করেছে। আগামী ১১ মার্চ রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে এই স্টক স্প্লিটের। ১:১০ অনুপাতে হবে স্টক স্প্লিট। ১১ মার্চের মধ্যে যারা এই শেয়ারে বিনিয়োগ করবেন, তারাই এই স্টক স্প্লিটের সুবিধা পাবেন। অর্থাৎ ১টি শেয়ারের বিনিময়ে ১০টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। ১০ টাকার ফেসভ্যালুর শেয়ার এখন হবে ১ টাকার ফেসভ্যালুর ১০টা শেয়ার।

শেয়ারের দামে ওঠানামা

ওকে প্লে ইন্ডিয়ার শেয়ারে এক বছরের মধ্যে এসেছে ১৪০ শতাংশ রিটার্ন। মাল্টিব্যাগার এই শেয়ারের দাম ৮৫.৫০ টাকা থেকে বেড়ে ২১৪.৮০ টাকা হয়েছে এক বছরের মধ্যে। শেষ ৬ মাসে ওকে প্লে ইন্ডিয়ার শেয়ারের দাম (Multibagger Share) ১১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২১৪.৮০ টাকা। অর্থাৎ ৬ মাসে এসেছে ৭৫ শতাংশ রিটার্ন। আর শেষ পাঁচ বছরে ৪৩.৪৫ টাকা থেকে ৩৫০ শতাংশ বেড়ে গিয়েছে এই সংস্থার শেয়ার। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ২১৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৭৪.১০ টাকা। ফলে এখন এই শেয়ারের দাম যে তাঁর সর্বোচ্চ দামের সীমাও পেরিয়ে গিয়েছে সে কথা বলাই যায়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।। )

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget