এক্সপ্লোর

Mutual Fund: এক বছরে টাকা দ্বিগুণ, চমকে দেওয়ার মতো রিটার্ন দিয়েছে এই ৫ মিউচুয়াল ফান্ড

বিশেষজ্ঞদের মতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা (SIP)-র মাধ্যমে বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। গত বছরই বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে পাঁচটি মিউচুয়াল ফান্ড।

নয়া দিল্লি : ব্যাঙ্কের সুদ কমতে থাকায় এবার মিউচুয়াল ফান্ডের বিকল্প খুঁজছেন বিনিয়োগকারীরা। পরিসংখ্যান বলছে, আমানতের ওপর কম সময়ে ভাল রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ড। ফলে শেয়ার বাজারে ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না ইনভেস্টাররা।

বিশেষজ্ঞদের মতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা (SIP)-র মাধ্যমে বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। গত বছরই বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে পাঁচটি মিউচুয়াল ফান্ড। নীচে দেওয়া রইল সেই ৫ মিউচুয়াল ফান্ডের খুঁটিনাটি।

কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড

এক বছরে এই স্কিমে ১২২.৫৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
কোনও আমানতকারী এই স্কিমে এক লক্ষ টাকা দিয়ে থাকলে এক বছরে তিনি ২,২২,৫৯০ টাকা পেয়েছেন।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে এই টাকা বিনিয়োগ করলে ওই ব্যক্তি এক বছরে ১১৩.৮৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।
কেউ যদি মাসে ১০০০০ টাকা করে গত বছর এসআইপি করে থাকেন তাহলে এই স্কিম অনুযায়ী তিনি ১,৮৪,৪৭০ টাকা ফেরত পাবেন।

নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ

এক বছরে এই স্কিমে টাকা রেখে ১১৫.১৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 
এই স্কিমে এক লক্ষ টাকা রেখে এক বছর পর ২,১৫,১৪৫ টাকা রিটার্ন পেয়েছেন আমানতকারীরা।
এসআইপির মাধ্যমে এই বিনিয়োগ হয়ে থাকলে ব্যক্তি ১১৫.৬৫ শতাংশ টাকা পেয়েছেন।
মাসে ১০,০০০টাকা করে গত বছর এসআইপি করে থাকলে ১,৮৫,৩৯৪ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

পিজিআইএম ইন্ডিয়া মিডক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম

গত এক বছরে বিনিয়োগকারীদের ৯৯.১২ শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড।
কোনও আমানতকারী গত বছর এই মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১,৯৯,১২২ টাকা এ বছর ফেরত পেয়েছেন।
টাকা এসআইপির মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকলে ১০০.১২ শতাংশ এ বছর রিটার্ন এসেছে বিনিয়োগকারীর ঘরে।
ঠিক একইভাবে গত বছর থেকে মাসে এসআইপির মাধ্যমে ১০,০০০ টাকা করে রাখলে ১,৭৭,৩৪৩ টাকা পেয়েছেন আমানতকারী।

অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম

গত এক বছরে ৯২.১৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড।
বছরে কোনও ব্যক্তি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে এই বছর তিনি ১,৯৯,১২২ টাকা পেয়েছেন।
এসাইপি-র মাধ্যমে গত বছর এই বিনেয়াগ করে আমানতকারী এ বছর ৯২,৪০ শতাংশ রিটার্ন পেয়েছেন।
গত বছর প্রতি মাসে এসাইপির মাধ্যমে কেউ ১০ হাজার টাকা করে দিয়ে থাকলে এ বছর তিনি ১,৭৩,২৭৭টাকা রিটার্ন পেয়েছেন।

এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড

এই স্কিমে বিনিয়োগকারী এক বছরে ৯০.৫৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।
কোনও আমানতকারী গত বছর এই মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১,৯০,৫৪২ টাকা রিটার্ন পেয়েছেন।
টাকা এসআইপির মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকলে ৭৯.৩৮ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারী।
ঠিক একইভাবে গত বছর থেকে মাসে এসআইপির মাধ্যমে ১০,০০০ টাকা করে রাখলে ১৬৬.৩১৮ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারী।

ডিসক্লেইমার :  এবিপি লাইভ পাঠককে কোনও ধরনের ফান্ডে বিনিয়োগ করতে বলে না। এই তথ্য কেবল পাঠককে জানাতে শেয়ার করা হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি নেওয়ার সমান। কোনও জায়গায় বিনিয়োগ করার আগে তার স্কিম সম্পর্কিত তথ্য ভালভাবে পড়ে নিন। স্কিমের ন্যাভ(নেট অ্যাসেট ভ্যালু) জেনে নিন। আপনার বিনিয়োগ বাজার ওঠানামার সঙ্গে ঝুঁকিপূর্ণ।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget