এক্সপ্লোর

UPI New Rule: ১ অক্টোবর থেকে UPI-তে বড় বদল, আর মিলবে না এই পরিষেবা; অসুবিধেয় পড়বেন ব্যবহারকারীরা ?

UPI Rule Change: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি সার্কুলারে জানিয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না।

UPI Rule: জনপ্রিয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দেশে ক্রমবর্ধমান আর্থিক জালিয়াতির মোকাবিলা করার জন্য আগামী ১ অক্টোবর থেকে সমস্ত পিয়ার-টু-পিয়ার (P2P) কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা বন্ধ করার জন্য ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপগুলিকে (UPI Rule) নির্দেশ দিয়েছে। কালেক্ট রিকোয়েস্ট বা পুল ট্রানসাকশন ফিচার্সটি (UPI P2P Collect Request) ব্যবহারকারীকে ইউপিআই-এর মাধ্যমে অন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অনুরোধ করতে দেয়। আর এই ফিচার্সের ব্যবহার করে প্রায়ই প্রতারকরা ব্যবহারকারীদের কাছ থেকে অসদুপায়ে টাকা লুট করে থাকে।

বিগত ২৯ জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়েছে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা (UPI P2P Collect Request) আর পাওয়া যাবে না। এই প্রক্রিয়ার অনুমতি পাওয়া যাবে না। বর্তমানে একজন ইউপিআই ব্যবহারকারী প্রতি লেনদেনে অন্য ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা সংগ্রহ করতে পারেন। সফল পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেনের সংখ্যা প্রতিদিন সর্বাধিক ৫০টির মধ্যে সীমাবদ্ধ।

তবে এটি ইনডিভিজুয়ালের জন্য বন্ধ হলেও ব্যবসায়ী বা মার্চেন্টরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। যেমন- কোনও গ্রাহক যখন ফ্লিপকার্ট, সুইগি, আমাজন বা আইআরসিটিসি অ্যাপে ইউপিআই পেমেন্ট করার চেষ্টা করেন, তখন এই ব্যবসায়ীরা গ্রাহকের ইউপিআই অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠান। গ্রাহক সেই রিকোয়েস্ট অনুমোদন করে ইউপিআই পিন দেওয়ার পরেই পেমেন্ট সফল হয়।

ইউপিআইয়ের প্রথম দিকে যদিও কালেক্ট রিকোয়েস্টের মাধ্যমে জালিয়াতি নিয়মিত হতে দেখা যেত। এনপিসিআই তাই এই কালেক্ট রিকোয়েস্টের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা করে সীমাবদ্ধ রাখে আর তারপর থেকে অনেকটাই জালিয়াতি নিয়ন্ত্রণে এসেছে। সার্কুলারে বলা হয়েছে যে, সমস্ত সদস্য ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপগুলি ইউপিআই পি-টু-পি লেনদেন শুরু, রুট বা প্রসেসিং করবে না আর ১ অক্টোবর থেকে। এই কালেক্ট ফিচার্সটি মূলত তৈরি করা হয়েছিল ব্যবহারকারীদের জন্য যাতে তারা তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে টাকা পাওনা থাকলে আলাদা মেসেজ না পাঠিয়েই তাদের রিমাইন্ডার পাঠাতে পারেন। ইউপিআইতে এখন একটি স্প্লিট পেমেন্ট বিকল্পও রয়েছে। ফলে একাধিক ব্যক্তি একসঙ্গে কোথাও পেমেন্ট করতে গেলে আলাদা আলাদা লোকের কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে না।

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget