এক্সপ্লোর

GST: ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে লাগতে পারে ১৮ শতাংশ জিএসটি ! অনলাইন পেমেন্টে বাড়বে খরচ ?

Online Payment: জিএসটি ফিটমেন্ট প্যানেলের ধারণা পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর জিএসটি আরোপ করা উচিত। ফলে দেশের সমস্ত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর বড় ধাক্কা আনতে পারে এই সিদ্ধান্ত।

Online Payment: পণ্য ও পরিষেবা কর কাউন্সিলের একটি বৈঠক আয়োজিত হওয়ার কথা রয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। এই বৈঠকে বিলডেস্ক ও সিসিএভিনিউয়ের মত পেমেন্ট এগ্রিগেটর (Online Payment) কোম্পানির উপর ১৮ শতাংশ জিএসটি আরোপের কথা ঘোষিত হতে পারে। এই সিদ্ধান্ত মঞ্জুর করা হলে ডেবিট ও ক্রেডিট কার্ডের (GST Council) মাধ্যমে ২ হাজার টাকার কম পেমেন্ট করলেও তাদের জিএসটি দিতে হতে পারে। এখনকার নিয়ম অনুসারে ছোটখাটো লেনদেনের উপর এই এগ্রিগেটর সংস্থাগুলিকে ছাড় দেওয়া হয়েছে জিএসটির আওতা থেকে। জিএসটি ফিটমেন্ট প্যানেল বিশ্বাস করে এই সংস্থাগুলিকে ব্যাঙ্কের ক্যাটাগরিতে রাখা যাবে না কোনওভাবেই।

৮০ শতাংশ ডিজিটাল পেমেন্ট হয় ২ হাজার টাকার কমে

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে জিএসটি ফিটমেন্ট প্যানেলের ধারণা পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর জিএসটি আরোপ করা উচিত। ফলে দেশের সমস্ত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর বড় ধাক্কা আনতে পারে এই সিদ্ধান্ত। বর্তমানে দেশে মোট ডিজিটাল পেমেন্ট লেনদেনের ৮০ শতাংশের মূল্যই থাকে ২ হাজার টাকার কম। ২০১৬ সালে নোটবন্দির সময় জারি হওয়া একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে পেমেন্ট এগ্রিগেটররা ছোটখাটো লেনদেনে ব্যবসায়ীদের যে পরিষেবাগুলি দিয়ে থাকে তার উপর কর আরোপে বাধা দেওয়া হয়েছিল।

০.৫ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত ফি নেওয়া হয়

পেমেন্ট এগ্রিগেটররা বর্তমানে প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে ০.৫ শতাংশ থেকে ২ শতাংশ ফি চার্জ করে। যদি জিএসটি কার্যকর করা হয়, তবে সেই ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে। বর্তমানে পেমেন্ট এগ্রিগেটররা ২ হাজার টাকার কম লেনদেনে কোনও জিএসটি ধার্য করে না। কিউআর কোড, পিওএস মেশিন, নেট ব্যাঙ্কিংয়ের মত অনেক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধে দেয়। জিএসটি আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়বে। তাদের বেশিরভাগ লেনদেনই ২ হাজার টাকার কম। যদি একজন ব্যবসায়ীকে বর্তমানে ১ শতাংশ গেটওয়ে ফি সহ ১০ টাকা দিতে হয়, তাহলে জিএসটি কার্যকর হলে তাঁকে দিতে হবে ১১.৮০ টাকা।

ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্টেই প্রযোজ্য হবে জিএসটি

বর্তমানে UPI ডিজিটাল পেমেন্টের বড় উপায় হয়ে উঠেছে। ২০২৪ সালে বার্ষিক ভিত্তিতে ইউপিআই লেনদেন বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআইয়ের শেয়ার ৮০ শতাংশে পৌঁছেছে। জানা গিয়েছে জিএসটি প্রযোজ্য হলে তা শুধুমাত্র কার্যকর হবে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টের ক্ষেত্রে।  

আরও পড়ুন: HDFC Bank: ঋণের উপর সুদ বাড়াল HDFC ব্যাঙ্কও, EMI দিতে পকেটে টান পড়বে এবার ?

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget