এক্সপ্লোর

Work Culture: পাগলের মত কাজ করা বন্ধ করুন, অতিরিক্ত কাজের চাপ নিয়ে কর্মীদের কী বার্তা সুইগি সিইওর ?

Swiggy CEO: সুইগি ফুড অ্যান্ড মার্কেটপ্লেসের সিইও রোহিত কপূর বলেছেন যে তিনি চান যাতে কর্মীরা তাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার দিকে জোর দেন। সাফল্য অর্জনের জন্য আমাদের সকলকেই কঠিন পরিশ্রম করা উচিত।

Swiggy CEO: যে কোনও সংস্থার কাজের পরিবেশ সেখানকার কর্মীদের জীবনের উপর প্রভাব ফেলে। পরিবেশ ভাল থাকলে কর্মীরা খুশি থাকেন, কাজ করতে উৎসাহী হন। কিন্তু সেই কোম্পানির কাজের পরিবেশ যদি সমস্যাজনক হয়, তাহলে সেখানে কাজ করার ইচ্ছে হারিয়ে যায় কর্মীদের। EY সংস্থার কর্মী আনা সেবাস্টিয়ানের মৃত্যুকে (Swiggy CEO) ঘিরে এখন সারা বিশ্ব তোলপাড়। আর সেই আবহেই সুইগির সিইও রোহিত কপূর (Rohit Kapoor) সমস্ত কর্মীদের উদ্দেশ্যে এক অনন্য পরামর্শ দিয়েছেন, দিয়েছেন ভাল থাকার বার্তা আর তা নিয়েই এখন উত্তাল সমাজমাধ্যম। বহু মানুষের কাছে তাঁর এহেন চিন্তা-ভাবনার কারণে প্রশংসিতও হচ্ছেন তিনি।

কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে হবে কর্মীদের

সুইগি ফুড অ্যান্ড মার্কেটপ্লেসের সিইও রোহিত কপূর বলেছেন যে তিনি চান যাতে কর্মীরা তাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার দিকে জোর দেন। সাফল্য অর্জনের জন্য আমাদের সকলকেই কঠিন পরিশ্রম করা উচিত, তবে এর জন্য আমাদের স্বাস্থ্য এবং সম্পর্ককে পিছনে ফেলে রাখলে চলবে না। বেঙ্গালুরুতে টেকস্পার্ক ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে রোহিত কাপুর বলেন যে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ করার সংস্কৃতি প্রচার করা হয়, কিন্তু তিনি এই মানসিকতার বিরুদ্ধে।

পরিবারের সঙ্গে সময় কাটান, সাফল্যের জন্য পাগলের মত কাজ করবেন না

সুইগির সিইও জানান যে, রাত জেগে কাজ করে আপনার সেভাবে কোনও উপকার হবে না। প্রতিদিন রাত ৩টা পর্যন্ত কাজ করলে আপনার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের কঠোর পরিশ্রম করা উচিত এবং আমাদের অতিরিক্ত কাজ করার প্রবণতা ত্যাগ করা উচিত। এর কোনও প্রয়োজন নেই। রোহিত কাপুর বলেন যে তিনি চান যাতে সকলেই তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। এর জন্য পাগলের মত কাজ করার দরকার নেই।

সমাজমাধ্যমে নারায়ণ মূর্তিকে ঘিরে কটাক্ষ

সমাজমাধ্যমে এখন রোহিত কাপুরের এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে আর তার প্রেক্ষিতে নেটিজেনরা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে তোপ দেগেছেন। অনেকেই বলেছেন যে নারায়ণ মূর্তি রোহিত কপুরের কথায় হয়ত ধাক্কা খাবেন। আবার কেউ বলছেন যে, এমন কেউ আছেন শেষ পর্যন্ত যিনি আমাদের কথা ভাববেন। ইনফোসিসের নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের প্রস্তাব দিয়েছিলেন একদা। আর তা নিয়েই বিতর্ক হয়েছিল সমাজমাধ্যমে।

আরও পড়ুন: Financial Rules: ১ অক্টোবর থেকে বদলে যাবে এই ১০ নিয়ম, কী প্রভাব পড়বে আপনার পকেটে ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget