এক্সপ্লোর

Paytm Crisis: প্রেসিডেন্ট ভবেশ গুপ্তার পর পদত্যাগ আরও ২ আধিকারিকের, সঙ্কট চরমে পেটিএমের

Paytm Restructuring: পেটিএম জানিয়েছে যে এটি আসলে সংস্থার পুনর্গঠনের ফলাফল। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত কারণের ভবেশ গুপ্তা পেটিএম থেকে পদত্যাগ করেছেন।

Paytm: ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থা পেটিএম এখন বিরাট সঙ্কটে। পরপর পদত্যাগ করছেন কর্মীরা। কিছুদিন আগেই সংস্থার প্রেসিডেন্ট ভবেশ গুপ্তা পদত্যাগ করেছেন। এবার আরও দুই সিনিয়র আধিকারিক পদত্যাগ করলেন। পদত্যাগের ধারা এখনও অব্যাহত রয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ ভবেশ গুপ্তা পদত্যাগপত্র (Paytm Crisis) জমা দিয়েছেন। বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট আঘাত পাচ্ছে এর ফলে। মঙ্গলবার গতকাল এই কারণে পেটিএমের শেয়ারের দাম ৫ শতাংশ কমে গিয়েছে।

এবার পেটিএমের আরও দুই সিনিয়র আধিকারিক সংস্থার চিফ বিজনেস অফিসার অজয় বিক্রম সিং এবং অফলাইন পেমেন্টস চিফ বিজনেস অফিসার বিপিল কৌল পদত্যাগ করেছেন। সংস্থার মধ্যে আভ্যন্তরীণ পুনর্গঠন চলছে। এই মাসের শেষদিকে পেটিএম তাঁর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করতে চলেছে। আর এই ফলাফল প্রকাশের আগেই সংস্থার পুনর্গঠনের ফলে পদত্যাগ (Paytm Crisis) করেছেন তিনজন। এর ফলে পরবর্তী প্রজন্মের হাত শক্তিশালী হচ্ছে।

পেটিএম জানিয়েছে যে এটি আসলে সংস্থার পুনর্গঠনের ফলাফল। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত কারণের ভবেশ গুপ্তা পেটিএম থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি সংস্থার পরামর্শদাতা হিসেবে থাকবেন ভবিষ্যতে।

এবার সংস্থা ছাড়লেন অজয় বিক্রম সিং এবং বিপিন কৌল। টানা তিন বছর ধরে পেটিএমে কাজ করছিলেন বিপিন কৌল। অফলাইনে ডিজিটাল পেমেন্ট ও খুচরো ব্যবসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন তিনি। কিউ আর কোড, সাউন্ডবক্স মেশিন এবং কার্ড মেশিন তাঁর দায়িত্বেই ছিল। এর আগে বিপিন কৌল আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্সট ব্যাঙ্কে (Paytm Crisis) কাজ করেছেন। অন্যদিকে অজয় বিক্রম সিং এর আগে শাওমির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তিনি পেটিএমে যোগ দেন।

পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক (Paytm Crisis) নিষিদ্ধ হওয়ার পর বহু কর্মী পদত্যাগ করেছেন। তারপর থেকেই সংস্থার ভিতরে তোলপাড় চলছে। একের পর এক উর্ধ্বতন কর্মকর্তারা পেটিএমে ছেড়েছেন। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এমডি ও সিইও সুরিন্দর চাওলা, ওয়ান ৯৭ কমিউনিকেশনের চিফ মার্কেটিং অফিসার সুমিত মাথুর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীণ শর্মা সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাছাড়া পেটিএম মানির সিইও বরুণ শ্রীধরকে সরিয়ে রাকেশ সিংকে নিয়োগ করা হয়েছে পেটিএমে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Stock Market Update: বাজারে অস্থিরতা চরমে, ১৬ মাসে রেকর্ড উচ্চতায় India VIX- আরও পতন সামনে ?

সেরা শিরোনাম

Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget