এক্সপ্লোর

Post Office RD Scheme: মাসিক ১০০ টাকায় পোস্ট অফিসে খোলা যাবে RD অ্যাকাউন্ট, জানেন ৫ বছর পর কত হবে টাকা ?

Post Office RD ভারতীয় ডাক বিভাগের (India Post)রেকারিংয়ে সুদের হার বলছে, পোস্ট অফিস (Post Office)-এর আরডিতে ৫.৮ শতাংশ বার্ষিক সুদের সুবিধা পাওয়া যায়। তবে RD থেকে পাওয়া এই সুদের ওপর ট্যাক্স দিতে হবে।

Post Office RD Scheme: রেকারিং ডিপোজিট (RD) সবসময় সঞ্চয়ের ক্ষেত্রে একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে ধরা হয়। আপনিও যদি RD-তে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের রেকারিং স্কিমে প্রতি মাসে মাত্র ১০০ টাকায় বিনিয়োগ শুরু করতে পারেন। ভারতীয় ডাক বিভাগের (India Post)রেকারিংয়ে সুদের হার বলছে, পোস্ট অফিস (Post Office)-এর আরডিতে ৫.৮ শতাংশ বার্ষিক সুদের সুবিধা পাওয়া যায়। তবে RD থেকে পাওয়া এই সুদের ওপর ট্যাক্স দিতে হবে। এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিন মাসের কমপাউন্ডিং বা চক্রবৃদ্ধির হারে এই সুদ দেওয়া হয়।

India Post : কত রিটার্ন পাওয়া যাবে ? আপনি যদি প্রতি মাসে মাত্র ১০০ টাকা হারে পোস্ট অফিসে একটি RD অ্যাকাউন্ট খোলেন, তাহলে ৫ বছরে (৬০ মাসে) আপনি মোট ৬০০০ টাকা জমা করতে পারবেন। ৫ বছর পর RD-র মেয়াদ শেষ হলে আপনি মোট ৬৯৭০টাকা পাবেন। অর্থাৎ সুদ হিসাবে মোট লাভ ৯৭০ টাকা।

Post Office RD Scheme: কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ? পোস্ট অফিসের RD স্কিমে ১৮ বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে একটি যৌথ অ্যাকাউন্টও খোলা যেতে পারে। একজন নাবালকের অ্যাকাউন্টও একজন অভিভাবকের পক্ষে খোলা সম্ভব। ১০ বছরের বেশি বয়সী নাবালক থাকলে তার নামেও অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের অধীনে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন।

India Post Update: ঋণ নেওয়ার সুবিধা ? আপনি পোস্ট অফিস আরডি স্কিমের মাধ্যমে ঋণ নেওয়ার সুবিধা নিতে পারেন। আপনি যদি এই স্কিমের অধীনে আপনার ১২টি কিস্তি জমা দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে জমা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ক্ষেত্রে ঋণে আরডির সুদের থেকে ২ শতাংশ 
বেশি সুদ দিতে হবে। যদি RD-র মেয়াদ পর্যন্ত ঋণ শোধ না হয়, তাহলে ঋণ হিসাবে বাকি টাকা মেয়াদপূর্তির অর্থ থেকে কেটে নেওয়া হবে। 

Post Office RD Scheme: আমানতের পরিমাণ পোস্ট অফিসের RD স্কিমে বিনিয়োগ করতে আপনাকে প্রতি মাসে কমপক্ষে ১০০ টাকা জমা করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট মাসের প্রথম ১৫ দিনের মধ্যে খোলা হয়, তাহলে আপনাকে টাকা এই প্রথম ১৫ দিনের মধ্যেই জমা দিতে হবে। আপনি যদি মাসের প্রথম ১৫ দিনের পরে অ্যাকাউন্ট খোলেন, তবে আপনাকে মাসের শেষ তারিখের আগে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে।

India Post Update:মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধের শর্তাবলী এই RD অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয়। যাতে ৬০ মাস ধরে প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। আরডি অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরেই বন্ধ করা যেতে পারে। এর জন্য পোস্ট অফিসে আবেদন করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ করার পরেও যে সুদ আছে তা অ্যাকাউন্ট হোল্ডারের কাছেই থাকবে।

বিনিয়োগের নিরাপদ রাস্তা:  বিশেষজ্ঞদের মতে, কারও যদি সঞ্চয় করার ক্ষমতা কম থাকে তাহলে পোস্ট অফিস আরডি-র দিকে যাওয়া উচিত। যা তাঁর ক্ষেত্রে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসাবে প্রমাণিত হতে পারে। ১০০ টাকার খুব অল্প পরিমাণে বিনিয়োগের সুবিধার পাশাপাশি, জমা টাকার ওপর রয়েছে  সরকারি নিরাপত্তার সিলমোহর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget