এক্সপ্লোর

Post Office:পোস্ট অফিসের এই পাঁচ প্রকল্পে টাকা হবে দ্বিগুণ, এক নজরে সুদের হার

Post Office Saving Schemes: সুরক্ষিত লগ্নি ও  নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের এই প্রকল্পগুলিও বিবেচনা করে দেখতে পারেন সঞ্চয়কারী।

নয়াদিল্লি: পোস্ট অফিসে গ্রাহকদের সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এমন বেশ কতগুলি প্রকল্প রয়েছে যেগুলি গ্রাহকরা তাঁদের সঞ্চিত অর্থ দ্বিগুণ করতে পারেন। সুরক্ষিত লগ্নি ও  নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের এই প্রকল্পগুলিও বিবেচনা করে দেখতে পারেন সঞ্চয়কারী। সেপ্টেম্বর ত্রৈমাসিক সরকার সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে কোনও পরিবর্তন করেনি।

এখন দেখে নেওয়া যাক পোস্ট অফিসের ওই সমস্ত সেভিংস প্ল্যানগুলি যাতে সঞ্চয় লগ্নি করলে কয়েক বছরের মধ্যেই দ্বিগুণ হবে।

 ১. পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit)

পোস্ট অফিসের এই স্কিমে সময়ের নিরিখে সুদের সুবিধা পাওয়া যায়।  ১ থেকে ৩ বছরের জন্য এই প্রকল্পে লগ্নি করলে ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।  অন্যদিকে, পাঁচ বছরের জন্য লগ্নি করলে এই স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ মিলবে। এই স্কিমে গ্রাহকের  ১০.৭৫ বছরে টাকা দ্বিগুণ হবে।

২. পোস্ট অফিস সুকন্যা সম্বৃদ্ধি যোজনা (Post Office Sukanya Samriddhi Account)

এই প্রকল্প বিশেষ করে মেয়েদের জন্য। এতে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে লগ্নি করতে ৯.৪৭ বছরে টাকা দ্বিগুণ হবে।

৩. পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ( Post Office National Saving Certificate)

এই স্কিমে লগ্নি  করতে চাইলে সার্টিফিকেট কিনতে হয়। এতে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এটি পাঁচ বছরের সঞ্চয় প্রকল্প। এতে লগ্নি করে আয়করেও ছাড় পাওয়া যায়। এই স্কিমে টাকা ১০.৫৯ বছরে দ্বিগুণ হয়।

৪. পোস্ট  অফিস পিপিএফ (Post Office PPF)

বর্তমানে পিপিএফ লগ্নির অন্যতম সেরা বিকল্প হিসেবে গন্য হয়। এতে ৭.১ শতাংশ হারে সুদ মেলে। এছাড়াও এই স্কিমে অর্থ ১০.১৪ বছরে দ্বিগুণ হবে।

৫. পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম (Post Office Senior Citizens Savings Scheme)

এই প্রকল্প বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে অর্থ ৯.৭৩ বছরে দ্বিগুণ হয়।

 

 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget