এক্সপ্লোর

Medicine Prices Hike: প্রায় ৯০০টি ওষুধের দাম বৃদ্ধি ! কোন কোন রোগের? কত শতাংশ বৃদ্ধি ? জানুন বিস্তারিত

Medicine Prices in India Expected to Rise: কমপক্ষে ৯০০টি জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। কোন কোন রোগের ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে তৈরি হওয়া গ্যাসের সঙ্কট যখন মানুষকে কুরে কুরে খাচ্ছে, ঠিক তখনই আরও এক দুঃসংবাদ। কমপক্ষে ৯০০টি জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। একদিকে গ্যাসে আকাল, অন্যদিকে জিনিসের দাম বৃদ্ধি, নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, ভারতে প্রায় ৯০০টি ওষুধের দাম ১ এপ্রিল থেকে সামান্য বাড়তে চলেছে। 

ফের বাড়তে চলেছে জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এনপিপিএ ২০২৫ সালের পাইকারি মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য ০.৬৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের অধীনে থাকা প্রায় ৯০০ ধরনের ওষুধের দাম বৃদ্ধি পাবে বলে খবর। ডায়াবিটিস, হাইপার টেনশনের ওষুধ, পেনকিলারের মত প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে।

কোন কোন রোগের ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে?
১. ব্যথানাশক ওষুধ। 
২. রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ। 
৩. অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ। 
৪. ভিটামিন ট্যাবলেট। 
৫. জ্বরের ওষুধ।
৬. ব্যাকটেরিয়া সংক্রমণ এবং প্রদাহের চিকিৎসার ওষুধ।  
এছাড়াও আরও বহু রোগের ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ একের পর এক জিনিসের দামে কোপ বসিয়েছে। বেড়েই চলেছে দাম। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণেই বাড়ছে দাম। মন্টেলুকাস্ট সোডিয়ামের (Montelukast sodium) দাম ২৫ থেকে ৩০ শতাংশ, অ্যাজিথ্রোমাইসিনের (azithromycin ) ১৮ থেকে ২৫ শতাংশ এবং প্যান্টোপ্রাজল সোডিয়ামের (pantoprazole sodium) ১৮ থেকে ২২ শতাংশ বেড়েছে। মেটফর্মিন এইচসিএল-এর (Metformin HCL) দাম ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে এবং ভিটামিন সি-এর (vitamin C) দামও ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লিসারিনের দাম সবচেয়ে বেশি বেড়েছে, প্রায় ৬৪ শতাংশ। অন্যদিকে প্যারাসিটামলের (paracetamol) দাম বেড়েছে ২৬ শতাংশ। ডাইক্লোফেনাক সোডিয়াম এবং সিপ্রোফ্লক্সাসিনের (diclofenac sodium and ciprofloxacin) দাম ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে, এর পাশাপাশি অ্যামিকাসিন এবং আইবুপ্রোফেনের (amikacin and ibuprofen) দামও একইভাবে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালেও এক ধাক্কায় বহু ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল। প্রেসারের ওষুধ, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, বমির ওষুধ, রক্ত পাতলা করার ওষুধ, হাঁপানির ওষুধ, সুগারের ওষুধ, মানসিক রোগ নিরাময় এবং এইডসের (HIV) চিকিৎসার ওষুধের দাম বেড়েছিল। প্রায় ১.৭৪ শতাংশ হারে বাড়ে ওষুধের দাম। ২০১৩ সালের কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের নিয়ম মেনেই ওষুধের দাম বৃদ্ধির এই নতুন ঊর্ধ্বসীমা ধার্য করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget