এক্সপ্লোর

Punjab National Bank: ১২ অগাস্টের মধ্যে KYC না করালে বন্ধ হবে অ্যাকাউন্ট ! গ্রাহকদের সতর্ক করল এই ব্যাঙ্ক

PNB Alert: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি সারা দেশের গ্রাহকদের মধ্যে এরকম ৩ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে দীর্ঘ সময় ধরে কেওয়াইসি আপডেট করানো হয়নি।

PNB Alert: এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, লেনদেন করা যাবে না আর। শনিবার বড় ঘোষণা করল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Alert)। এই ব্যাঙ্ক জানিয়েছে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩ লাখ ২৫ হাজার গ্রাহক কেওয়াইসি জমা করেননি এবং আগামী ১২ অগাস্টের মধ্যে এই কেওয়াইসি জমা না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে গ্রাহকদের অ্যাকাউন্ট। এমনকী ১২ তারিখের মধ্যে এই কেওয়াইসি (KYC Update) না করালে অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না আর।

কী জানিয়েছে ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে সমস্ত ব্যাঙ্ককেই তাদের গ্রাহকদের তথ্য জমা করতে হয়। গ্রাহকদের জন্য তাই এই কেওয়াইসি করানোটা খুবই জরুরি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি সারা দেশের গ্রাহকদের মধ্যে এরকম ৩ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে দীর্ঘ সময় ধরে কেওয়াইসি আপডেট করানো হয়নি। ৩১ মার্চের মধ্যে এই অ্যাকাউন্টগুলিতে কেওয়াইসি করানো হয়নি। আর তাই এই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি ডেডলাইন নির্ধারণ করেছে যেখানে আগামী ১২ অগাস্টের মধ্যে এই সমস্ত গ্রাহককে অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে নাহলে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, লেনদেন করা যাবে না আর। তবে যে সমস্ত গ্রাহক ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করিয়েছেন, তাদের অ্যাকাউন্টে কোনও সমস্যা হবে না।

কীভাবে আপডেট করবেন কেওয়াইসি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কের শাখায় সরাসরি যেতে হবে। আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি ইত্যাদি জরুরি নথি নিয়ে ব্যাঙ্কে যেতে হবে আপনাকে। এর জন্য প্যান কার্ড ও আধার কার্ড অবশ্যই দরকার। আর তাছাড়া ঘরে বসে কেওয়াইসি করাতে চাইলে PNB One অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে এই ই-কেওয়াইসি করা সম্ভব।

সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের এমসিএলআর বাড়িয়েছে। এর ফলে এই ব্যাঙ্কের ঋণগ্রহীতারা সমস্যায় পড়তে পারেন। বাড়তে পারে ইএমআই। অন্যদিকে অগাস্টের শুরুতে নির্দিষ্ট কিছু মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হারও বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Multibagger Stock: এই ৭ FMCG স্টকে এক বছরেই দ্বিগুণ হয়েছে বিনিয়োগ, ছাপিয়ে গিয়েছে সূচককেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget