এক্সপ্লোর

Cheque Clearance: আর ২ দিন লাগবে না, কয়েক ঘণ্টাতেই চেক জমা হবে অ্যাকাউন্টে- কী জানাল RBI ?

RBI Rule: এবার থেকে ব্যাঙ্কে চেক জমা করলে তা ক্লিয়ারেন্স পেতে আর ২ দিন সময় লাগবে না। আপনি চেক জমা দিলে তা সেদিনের মধ্যেই ক্লিয়ারেন্স পেয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।

Reserve Bank of India: আজ বৃহস্পতিবার ৮ অগাস্ট শেষ হল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক এবং এই বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পাশাপাশি ব্যাঙ্কিং কাজকর্মে আরেকটি সুবিধে করে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক (RBI MPC Meeting) আজকের মুদ্রানীতির বৈঠকে জানান যে, এবার থেকে চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance) পেতে আর ২ দিন সময় লাগবে না সাধারণ মানুষের। এর মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত স্তরের মানুষ ও প্রতিষ্ঠানের সুবিধে হল।

চেক ক্লিয়ারিং টাইম কমানো হয়েছে

এবার থেকে ব্যাঙ্কে চেক জমা করলে তা ক্লিয়ারেন্স (Cheque Clearance) পেতে আর ২ দিন সময় লাগবে না। আপনি চেক জমা দিলে তা সেদিনের মধ্যেই ক্লিয়ারেন্স পেয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। এর মাধ্যমে আপনার অনেক কাজ বেশ সহজ হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে এর মাধ্যমে চেক যিনি দিচ্ছেন আর যাকে দিচ্ছেন তারা দুজনেই উপকৃত হবেন, সময়ও বাঁচবে অনেক। ব্যাঙ্কিং কাজকর্মের ক্ষেত্রে সুবিধে হবে সাধারণ মানুষের। শক্তিকান্ত দাস চেক ট্রাঙ্কেশন সিস্টেমের অধীনে ২ দিনের বদলে কয়েক ঘণ্টায় চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance) দেওয়ার কথা জানিয়েছেন।

রেপো রেট এবারেও কমাল না RBI

আজকের মুদ্রানীতির বৈঠকে নবমবারের মত রেপো রেট একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারেও সেই একই রেপো রেট স্থির রাখা হল। কোনও বদল নেই। ফলে ইএমআই-এর চাপ এখনই কমছে না সাধারণ মানুষের।

ডিজিটাল লেন্ডিং সিস্টেমে নিয়ন্ত্রণ রয়েছে RBI-এর

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে সমস্ত ডিজিটাল লেন্ডিং অ্যাপের একটি পাবলিক রিপোজিটরি খোলা হবে যার মাধ্যমে অনৈতিক ও অনিবন্ধীত অ্যাপগুলিকে বন্ধ করা যাবে। একটি নিয়ন্ত্রিত সংস্থার অধীনে আনা যাবে এই সমস্ত অ্যাপগুলিকে। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়া নেওয়ার কার্যক্রমকে ট্র্যাক করাও অনেক সহজতর হবে। এর মাধ্যমে ডিজিটাল লেন্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত মানুষ সমস্যার মুখে পড়ছিলেন, তাদের এবার খানিক সুরাহা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Stock Market Closing: ভয় দেখাচ্ছে বাজার ! শুক্রতেই কি বড় ধস ? আজ বাজারে টপ গেনার-লুজার ছিল এরা

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget