এক্সপ্লোর

RBI Repo Rate: ৫ বছর পর রেপো রেট কমাল RBI, হোম লোনের সুদের হার কত কমবে ?

RBI MPC Meeting: এর আগে ২০২০ সালের মে মাসে সারা দেশজুড়ে লকডাউন চলার সময় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল রেপো রেট কমানোর। অর্থাৎ ৫ বছর পরে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক।

RBI MPC Meeting: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২তম মুদ্রানীতির বৈঠকে টানা ২ বছর পরে রেপো রেটে বদল আনল। ঋণগ্রহীতাদের কাছে বড় সুযোগ, নতুন বছরে বড় উপহার পেলেন তারা। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রা এই মুদ্রানীতির (RBI MPC Meeting) বৈঠকে এক চতুর্থাংশ হারে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এবারে ২৫ বেসিস পয়েন্ট হারে কমল রেপো রেট। ৬.৫০ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬.২৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাঙ্কের (Repo Rate) এই সিদ্ধান্তের পরে হোম লোন, গাড়ির লোন, শিক্ষা ঋণ এবং আরও কর্পোরেট লোন, পার্সোনাল লোন ইত্যাদি ক্ষেত্রে অনেকটাই সুদের হার কমতে পারে।

এর আগে ২০২০ সালের মে মাসে সারা দেশজুড়ে লকডাউন চলার সময় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল রেপো রেট কমানোর। অর্থাৎ ৫ বছর পরে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নর সঞ্জয় মলহোত্রা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির সহনক্ষমতার সীমা নির্ধারিত হয়ে গিয়েছে, তাই টার্গেট অনুসারে মুদ্রাস্ফীতির গড় হার বজায় থাকবে দেশে। খুচরো মুদ্রাস্ফীতি সবথেকে কমই থেকেছে এই বছর। কিছু বিশেষ উৎসবের মরশুমে এই মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেটে বদল এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

সঞ্জয় মলহোত্রার সভাপতিত্বে এটাই রিজার্ভ ব্যাঙ্কের প্রথম মুদ্রানীতির বৈঠক। পূর্বতন গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হওয়ার পরে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আসীন হন সঞ্জয় মলহোত্রা। ২০২৪-২৫ অর্থবর্ষের এটাই ছিল শেষ মুদ্রানীতির বৈঠক। ৫ ফেব্রুয়ারি বুধবার এই বৈঠক শুরু হয়েছিল। তিনি জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও শক্তপোক্ত করতে চেষ্টা চালিয়ে যাওয়া হবে। এর জন্য সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে, পরামর্শ নেওয়া হবে। বৈশ্বিক অর্থনীতিতে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে ক্রমে ক্রমে, আর তা প্রভাব ফেলছে ভারতের অর্থনীতিতেও।

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ফলে এখন ৬.২৫ শতাংশ হয়েছে এই সুদের হার অর্থাৎ অনেক সস্তায় ব্যাঙ্কগুলি ঋণ নিতে পারবে। এমনকী রিজার্ভ ব্যাঙ্ক মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিও ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৫০ শতাংশ করেছে। এতে ব্যাঙ্কগুলিরও আরবিআইয়ের কাছ থেকে ঋণ নিতে সুবিধে হবে। এক্ষেত্রে কেউ যদি ৩০ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন ২০ বছরের জন্য এবং সেক্ষেত্রে সুদের হার যদি ৯ শতাংশ থেকে কমে ৮.৭৫ শতাংশ হয়, তাহলে তার ইএমআই ২৬৯৯২ টাকা থেকে কমে হবে ২৬,৫৫১ টাকা অর্থাৎ প্রায় ২ শতাংশ কমে যাবে ইএমআইের অঙ্ক। 

আরও পড়ুন: RBI Repo Rate: ৫ বছর পর রেপো রেট কমাল RBI, হোম লোনের সুদের হার কত কমবে ?

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget