এক্সপ্লোর

Reliance Jio IPO : রিলায়েন্স শুরু করল ব্যাঙ্কারদের সঙ্গে কথা, কবে আসছে 

Upcoming IPO : অন্তত খবর শুনে সেরকমই কিছু মনে হচ্ছে। জেনে নিন, কী বলছে সংবাদ মাধ্যমের রিপোর্ট।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রিলায়েন্স জিও ইনফোকম IPO আনার জন্য আলোচনা শুরু করেছে।
  • ৫% শেয়ার বিক্রির অনুমোদন পেতে বাজার নিয়ন্ত্রকের সাথে আলোচনা চলছে।
  • SEBI-এর নতুন নিয়ম IPO-এর আকার কমিয়ে দেবে।
  • সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথমার্ধে IPO আসতে পারে।

 

Upcoming IPO : জল্পনা চলছে অনেকদিন ধরেই। খুব শীঘ্রই আসতে চলেছে Reliance Jio IPO । অন্তত খবর শুনে সেরকমই কিছু মনে হচ্ছে। জেনে নিন, কী বলছে সংবাদ মাধ্যমের রিপোর্ট।  

ব্লুমবার্গ বলছে এই কথা
রিলায়েন্স জিওর আইপিও সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। কোম্পানির আইপিওর বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) তার ইউনিট, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের সম্ভাব্য তালিকাভুক্তির বিষয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।

রিপোর্টে কী কথা বলা হচ্ছে
প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়াটি এই মাসের শেষের দিকে শুরু হতে পারে। রিলায়েন্স নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার নিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। এই নিয়ে আলোচনা চলছে। আইপিওর আকার ও এর লঞ্চের তারিখ পরিবর্তন সাপেক্ষে এই কথা চলছে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও
ব্লুমবার্গ আগে এই বিষয়ে রিপোর্ট করেছিল। যেখানে বলা হয়েছিল, যে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার টেলিকম কোম্পানি জিও ইনফোকমের তালিকাভুক্তি থেকে ₹৫২,২০০ কোটি (প্রায় ৬ বিলিয়ন ডলার) সংগ্রহের কথা বিবেচনা করছে। যা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হতে পারে। জিওর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান মুকেশ অম্বানি এটি ঘোষণা করেছেন।

জিওর আইপিও আগামী বছরের প্রথমার্ধে ২০২৬ সালে চালু হবে। প্রতিবেদন অনুসারে, রিলায়েন্স জিও ইনফোকমের মাত্র ৫% শেয়ার বিক্রির অনুমোদন পেতে বাজার নিয়ন্ত্রক সেবি'র সাথেও আলোচনা শুরু করেছে। অনুমোদিত হলে এটি ভারতে আইপিওর জন্য পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দেবে, হুন্ডাই মোটর ইন্ডিয়ার ২৮,০০০ কোটি টাকার আইপিওকে ছাড়িয়ে যাবে।

আইপিওর আকার অর্ধেক হয়ে যাবে
বর্তমান নিয়ম অনুসারে তালিকাভুক্তির তিন বছরের মধ্যে কোম্পানিগুলিকে ২৫% পাবলিক শেয়ারহোল্ডিং বজায় রাখতে হবে। তবে, ব্লুমবার্গ জানিয়েছে যে রিলায়েন্স সেবিকে জানিয়েছে যে বাজারে একটি বড় অফার গ্রহণ করার জন্য পর্যাপ্ত ফ্লেক্সিবিলিট নাও থাকতে পারে। রিলায়েন্স জিও বাজার তালিকাভুক্তির সুবিধার্থে একটি ছোট শেয়ার বিক্রি করতে চাইছে।

সেবি'র সংশোধিত নিয়ম অনুসারে, বড় কোম্পানিগুলিকে এখন ৫ শতাংশের পরিবর্তে মাত্র ২.৫ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। এর অর্থ হল সেবি পাবলিক শেয়ারহোল্ডিংয়ের প্রয়োজনীয়তা ৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করেছে। SEBI-এর এই নতুন নিয়মের ফলে, রিলায়েন্স জিওর IPO-এর আকার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এটি ₹৫২,২০০ কোটি থেকে কমে প্রায় ₹৩০,০০০ কোটিতে নেমে আসবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget