এক্সপ্লোর

Reliance Power: ৬ দিনেই ৩৪ শতাংশ বাড়ল দাম, ফের নতুন শিখরে রিলায়েন্সের এই শেয়ার

Anil Ambani Share: ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই স্টকের দাম ছিল ৩১.৪০ টাকা, সেখান থেকে ২৫ সেপ্টেম্বর এই স্টকের দাম উঠে আসে ৪২.০৫ টাকায়। তার মানে এই ৬টি সেশনের মধ্যে স্টকের দাম বেড়েছে ৩৪ শতাংশ।

Anil Ambani Share: কিছুদিন আগে থেকেই অনিল আম্বানির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংস্থা রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম হু হু করে বেড়ে চলেছে। ঠিক যেদিন থেকে এই সংস্থা ঘোষণা করেছে যে তারা ঋণমুক্ত সংস্থায় পরিণত হয়েছে, সেদিন থেকেই এই উত্থান এসেছে স্টকে। আর এখন এই সংস্থার সহযোগী রোজা পাওয়ারও তাদের ৮৫০ কোটি টাকার ঋণ পরিশোধ করে দিয়েছে। ফলে এই সহযোগী সংস্থাও এখন ঋণমুক্ত। এই খবর পাওয়ার পরেই বিনিয়োগকারীরা মনে করছেন রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম ফের বাড়তে পারে।

১৮ সেপ্টেম্বর থেকে আপার সার্কিটে এই স্টক

১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রিলায়েন্স পাওয়ার সংস্থা ঘোষণা করেছিল বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেড সংস্থার গ্যারান্টার হিসেবে এই সংস্থা ৩৮৭২.০৪ কোটি টাকার ঋণ শোধ করেছে। আর গত সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রিলায়েন্স পাওয়ারের বোর্ড রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কাছ থেকে ৬০০ কোটি টাকার প্রেফারেন্সিয়াল ইস্যুতে অনুমোদন দিয়েছে। এই খবরের পরে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৮ সেপ্টেম্বর থেকেই একটানা আপার সার্কিটে রয়েছে।

৬ দিনে বেড়েছে ৩৪ শতাংশ

১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই স্টকের দাম ছিল ৩১.৪০ টাকা, সেখান থেকে ২৫ সেপ্টেম্বর এই স্টকের দাম উঠে আসে ৪২.০৫ টাকায়। তার মানে এই ৬টি সেশনের মধ্যে স্টকের দাম বেড়েছে ৩৪ শতাংশ। ২০১৮ সালের এপ্রিলের পর এটাই রিলায়েন্স পাওয়ারের শেয়ারে সর্বকালীন উচ্চতা। ২০২৪ সালেই এই স্টকের দাম ৮০ শতাংশ বেড়েছে আর ১ বছরে বেড়েছে ১২২ শতাংশ। এছাড়া ২ বছরে ১৫০ শতাংশ এবং ৩ বছরে ২২০ শতাংশ আর ৫ বছরের নিরিখে ১৪৩০ শতাংশ রিটার্ন দিয়েছে এই রিলায়েন্স পাওয়ারের স্টক।   

নতুন সুযোগের সন্ধানে রয়েছে রিলায়েন্স পাওয়ার

রিলায়েন্স পাওয়ারের সহযোগী সংস্থা রোজা পাওয়ার এখন সম্পূর্ণরূপে ঋণমুক্ত সংস্থা। আর এই সংস্থা তার বাকি ঋণ আগামী ত্রৈমাসিকের মধ্যেই শোধ করার প্রয়াস করছে বলে জানা গিয়েছে। রোজা পাওয়ার এখন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিচালনা করে। রিনিউয়েবল এনার্জির দুনিয়ায় এখন নতুন সুযোগের সন্ধানে রয়েছে রিলায়েন্স পাওয়ার সংস্থা। রিলায়েন্স পাওয়ারের সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারও তাদের বকেয়া ঋণ ৩৮৩১ কোটি টাকা থেকে কমিয়ে এনেছে ৪৭৫ কোটি টাকায়।

আরও পড়ুন: Petrol Price: পেট্রোল ডিজেলের দাম কমল এই ৫ শহরে, আজ ফুলট্যাঙ্ক তেল ভরাতে কত খরচ ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget