এক্সপ্লোর

Royal Enfield Hunter 350: লঞ্চের আগেই দেখে নিন ছবি, কেমন দেখতে রয়্যাল এনফিল্ড হান্টার 350

Royal Enfield Upcoming Bikes: প্রতিযোগিতার বাজারে এবার কোম্পানির সবথেকে কম দামি বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।


Royal Enfield Upcoming Bikes: প্রতিযোগিতার বাজারে এবার কোম্পানির সবথেকে কম দামি বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। বাইকের নাম দেওয়া হয়েছে Royal Enfield Hunter 350। শোনা যাচ্ছে, অগাস্টেই লঞ্চ করা হবে আরই-র এই নতুন বাইক।

Royal Enfield Hunter 350: নতুন কী ইঞ্জিন বাইকে ?
শোনা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের জে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বাইক। মিটিয়র ৩৫০ ছাড়াও ক্লাসিক ৩৫০-ও এই প্লাটফর্মের ওপর ভিত্তি করেই তৈরি করেছে কোম্পানি। এই বাইকে একটি পরিচিত ৩৪৯ সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। যা ২০.২ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ২৭ এনএম পিক টর্ক জেনারেট করে। এখানে ৫ স্পিডের গিয়ারবক্স থাকবে।

Royal Enfield Upcoming Bikes: দেখতে কেমন হবে বাইক ?
বাইক ব্লগাররা বলছেন, সাধারণ রয়্যাল এনফিল্ডের থেকে কিছুটা আলাদা হবে হান্টার। নকশার দিকে দেখলে অনেক বেশি স্পোর্টিয়ার দেখাবে গাড়ি। যে বাইকটি আসছে তা রোডস্টার নকশার বাইক হতে চলেছে। এতে আপনি গোল টার্ন ইন্ডিকেটর, গোল টেই-লাইট দেখতে পাবেন। বসার জায়গার ক্ষেত্রে দেখলে চালকের বসার জায়গা অনেকটাই নিচে রাখা হয়েছে। এছাড়াও এতে ট্রিপার ন্যাভিগেশন পড অপশন পাওয়া যাবে। 

Royal Enfield Hunter 350: কোন বাইকের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
এটি একটি রেট্রো বাইকের আদলে গড়ে তোলা হয়েছে। আকর্ষণীয় এন্ট্রি লেভেল মূল্যের সঙ্গে রয়্যাল এনফিল্ড প্রকাশ্যে আনবে এই বাইক। অন্যান্য আরই মডেলের তুলনায় এটি আলাদা হবে। বিশেষ করে শহরে ব্যবহারের জন্য এতে স্পোর্টি চেহারা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে এই নতুন বাইকটি হোন্ডা CB 350 RS ও Jawa 42 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।

Royal Enfield Hunter: কত দাম হবে নতুন এই বাইকের ? 
আশা করা হচ্ছে, মিটিয়র 350 এর তুলনায় অনেক কম দাম হবে এই বাইকের। অগাস্টেই সারা দেশের রয়্যাল এনফিল্ডের শোরুমে পৌঁছে যাবে এই বাইক। এর দাম শুরু হবে 1.3 লক্ষ টাকা থেকে। যার সর্বোচ্চ এক্স শোরুম প্রাইস হতে পারে 1.4 লক্ষ টাকা। অটো সাইটগুলির প্রতিবেদন বলছে, রয়্যাল এনফিল্ড হান্টার 350-র দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে। এর বেস ভ্যারিয়েন্টটি সামনে ও পিছনের ড্রাম ব্রেক দেওয়া হবে।তবে এর সেরা ভ্যারিয়েন্টে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।

আরও পড়ুন : Hyundai Venue Facelift: নতুন ভেন্যু আনল হুন্ডাই, দাম কত জানেন ?

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget