এক্সপ্লোর

Share Market: সংক্রান্তির দিনে সব রেকর্ড ভেঙে দিল সেনসেক্স, ৭৩ হাজারের সীমা ছুঁয়ে খুশির জোয়ার দালাল স্ট্রিটে

Sensex: সোমবার বাজার খুলতেই সেনসেক্স পৌঁছে যায় ৭৩২৩৫.৬০ পয়েন্টে। বেলা ১২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৭৩১৪৬ পয়েন্টে। অন্যদিকে নিফটিও পৌঁছয় ২২০৫০ পয়েন্টে। দুটি সূচকই আজ নতুন উচ্চতা ছুঁয়েছে বলা চলে।

Sensex-Nifty: সোমবার মকরসংক্রান্তির দিনে বাজার খুলতেই বিপুল গতি দেখাল সূচক। সকালেই সেনসেনক্স (Sensex) প্রায় ৫০৪.২৬ পয়েন্ট বেড়ে হয় পেরিয়ে যায় ৭৩ হাজারের সীমা। এই প্রথমবার সেনসেক্স পৌঁছল ৭৩ হাজারের সীমায়। অন্যদিকে নিফটি (Nifty 50) বেড়ে দাঁড়ায় ২২ হাজারে। এককথায় বুল রানের ইঙ্গিতই সফল হল বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে নতুন বছরের শুরুতেই প্রায় ১৩০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।

সোমবার বাজার খুলতেই সকাল সাড়ে ৯টার মধ্যেই সেনসেক্স পৌঁছে যায় ৭৩২৩৫.৬০ পয়েন্টে। বেলা ১২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৭৩১৪৬ পয়েন্টে। অন্যদিকে নিফটিও পৌঁছয় ২২০৫০ পয়েন্টে। দুটি সূচকই আজ নতুন উচ্চতা ছুঁয়েছে বলা চলে।

গত সপ্তাহের ধারা বজায় রইল

সপ্তাহ শেষের আগে শুক্রবার উপরে উঠেই শেষ করেছিল ভারতীয় শেয়ার বাজারের সূচক (Sensex Record)। শুক্রবার নিফটি ৫০ সূচক ছুঁয়ে ফেলেছিল ২১৯২৮ -এর নতুন মাইলফলক। তারপরে বাজার শেষ হয়েছে ২১৮৯৪ পয়েন্টে।  BSE Sensex-এর ক্ষেত্রেও বাজার শেষ হয়েছে ৭২৫৬৮ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও হাসি ফুটিয়েছিল বিনিয়োগকারীদের মুখে। শুক্রবার ২৭১ পয়েন্ট উঠে শেষ করেছিল ৪৭৭০৯ পয়েন্টে।  

ইঙ্গিত বহাল রইল

বিশেষজ্ঞদের একাংশের মতে, গত শুক্রবারে বাজার যা গতি দেখিয়েছে সেই ধারাই বজায় থাকবে সপ্তাহের প্রথম দিনেও। খুব অল্প সময়ের মধ্যেই নিফটি ৫০ (Nifty 50) সূচক ছুঁয়ে ফেলতে পারবে  ২২৩০০ স্তর। এই সূচকের সামনে রয়েছে ২২০০০ স্তরের হার্ডল, সাপোর্ট (Support) রয়েছে ২১৭৫০ স্তরে। আর এই ধারণাই সত্য হল সোমবারের বাজারে।

সূচকের আগের রেকর্ড

২০২৪ সালের দুই সপ্তাহে পুঁজিবাজারে সংশোধন দেখা গেছে। তবে এর পরেও সামগ্রিক বাজার এখনও লাভে রয়েছে। গত বছরটি বাজারের জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছিল। চলতি বছরে সেনসেক্স প্রথমবার ৭০ হাজার পয়েন্টের স্তর অতিক্রম করেছে। নিফটিও প্রথমবার ২০ হাজার ছাড়িয়েছে। এবার ফের নতুন রেকর্ড দুই সূচকের।

বৃদ্ধির মূলে কী ?

দেশীয় প্রথমসারির কোম্পানিগুলোর আইপিও, লভ্যাংশ এবং ত্রৈমাসিক ফলাফল বাজারে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহে ৫টি নতুন আইপিও চালু হচ্ছে, এবং ৫টি নতুন শেয়ারও বাজারে তালিকাভুক্ত হতে চলেছে। টিসিএস (TCS) এবং ইনফোসিসের (Infosys) মতো বড় সংস্থাগুলি তৃতীয় প্রান্তিকের ফলাফলের মরসুম শুরু করেছে। টিসিএস এবং এইচসিএল টেকের (HCL Tech) মতো শেয়ারগুলি এক্স ডিভিডেন্ট দিতে চলেছে। এই খবরে বাজারে উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে অনুমান।

কোন স্টকের দাম বাড়ল ?

সোমবার সূচকের রেকর্ড বৃদ্ধির প্রভাব পড়েছে IT স্টকগুলিতে। উইপ্রো, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক, ইনফোসিসের মত শেয়ারগুলিতে বিপুল বৃদ্ধি দেখা গিয়েছে। এদের মধ্যে উইপ্রোর শেয়ার বেড়েছে প্রায় ১০ শতাংশেরও বেশি। অন্যদিকে Indian Railway Finance Corporation-এর স্টকেও দৌড় লক্ষ করা গিয়েছে এদিন। ইনফোসিস, এইচসিএল টেকের স্টকের দাম ২-৩ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: SBI চালু করেছে বিশেষ এফডি স্কিম,জেনে নিন গ্রিন রুপি টার্ম ডিপোজিটের ১০ টি বিষয়

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget