এক্সপ্লোর

Share Market Closing: টিসিএস, উইপ্রো আইটি স্টকে দুরন্ত গতি,সোমে সবুজে ফিরল বাজার, খেল দেখাল এই স্টকগুলি

Stock Market Update: আইটি কোম্পানিগুলোর ভাল পারফরম্যান্সের জোরে সপ্তাহের শুরু গ্রিন জোনে করল ভারতীয় শেয়ার বাজার।

Stock Market Update: আইটি কোম্পানিগুলোর ভাল পারফরম্যান্সের জোরে সপ্তাহের শুরু গ্রিন জোনে করল ভারতীয় শেয়ার বাজার। আজ বিএসই সেনসেক্স (BSE Sensex) ও এনএসই নিফটি (NSE Nifty) গত সপ্তাহে লোকসানের পরে সোমে শক্তি দেখিয়েছে।

Sensex Update: আজ কেমন গেছে সেনসেক্স
BSE এর 30-শেয়ার সেনসেক্স 234 পয়েন্ট বা 0.38 শতাংশ বেড়ে 61,963.68 পয়েন্টে বন্ধ হয়েছে। এটি আজ 61,579.78 পয়েন্টের পতনের সাথে ব্যবসা শুরু করেছে। এটি আজ সেনসেক্সের সর্বনিম্ন স্তর। সেনসেক্সও লেনদেনের সময় 62 হাজার পয়েন্ট অতিক্রম করতে সফল হয়েছিল। এর আগে, গত সপ্তাহে, সেনসেক্স 298.22 পয়েন্ট বা 0.48 শতাংশ কমে গিয়ে 61,729.68 পয়েন্টে বন্ধ হয়েছিল।

Nifty Update: নিফটি কী ফল করেছে আজ ?
একইভাবে এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 100.55 পয়েন্ট বা 0.55 শতাংশ বৃদ্ধির সঙ্গে 18,303.95 পয়েন্টে বন্ধ হয়েছে। গত সপ্তাহে নিফটি 111.4 পয়েন্ট বা 0.60 শতাংশ হারিয়েছে এটি 18,203.40 পয়েন্টে বন্ধ হয়েছে। আজকের লেনদেনের একটা সময়ে এই সূচক 18,335 পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়।

Share Market Closing: আইটি কোম্পানির সাপোর্টে বাজারে গতি
আইটি কোম্পানিগুলি আজ দেশীয় বাজারের বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে। আজকের BSE সেনসেক্স সূচকের শীর্ষ-5 পারফর্মার কোম্পানি ছিল এই খাতের। সর্বোচ্চ ৩.১৩ শতাংশ বেড়েছে টেক মহিন্দ্রায়। উইপ্রোতে 2.59 শতাংশ, ইনফোসিসে 2.16 শতাংশ, টিসিএসে 2.12 শতাংশ এবং এইচসিএল টেকে 1.73 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 30টি সেনসেক্স কোম্পানির মধ্যে 11টি লোকসানের সম্মুখীন হয়েছে, যেখানে 19টি কোম্পানির শক্তি দেখিয়েছে। 

Sensex Update: রুপিতে চাপ বাড়ছে
তবে, অন্যান্য কিছু কারণে বাজারের বৃদ্ধি কিছুটা বাধা পায়। ভারতীয় মুদ্রা রুপি আজ টানা চতুর্থ দিনে পতনের দিকে গেছে। ডলারের দরপতনের পর রুপির দরপতন হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশীয় বাজারে। আজ ডলারের তুলনায় রুপি 16 পয়সা কমে 82.82-তে বন্ধ হয়েছে। এদিকে আজই প্রেসের সঙ্গে দেখা করেন RBI গভর্নর। যা নিয়ে চাপে ছিল বাজার।

RBI governor Shaktikanta Das: ২০০০-এর নোট বন্ধ হওয়ার পরই দেশজুড়ে শুরু হয়েছে 'নোটবন্দির আতঙ্ক'। জনগণের এই আশঙ্কা বিলক্ষণ উপলব্ধি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যে কারণে আগ বাড়িয়ে এখনই ব্যাঙ্কে ভিড় না করার পরামর্স দিলেন খেদা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন শক্তিকান্ত দাস ?

2000 Rupees Note: কী বললেন শক্তিকান্ত দাস ?

এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ''এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০টাকার নোট দেশে বৈধে থাকবে। আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।'' 

আরও পড়ুন : 1000 Rupees Notes: দেশে কি ফিরছে ১০০০ টাকার নোট ? আরবিআই গভর্নর বললেন এই কথা

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget