এক্সপ্লোর

LG Electronics: স্মার্টফোন ব্যবসার পাততাড়ি গোটাচ্ছে এলজি

গত জানুয়ারিতেই স্মার্টফোন ডিভিশন বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল এলজি। তারা জানিয়েছিল, গত ছয় বছরে মোট ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের অঙ্কের পরিপ্রেক্ষিতে এই ব্যবসা নিয়ে সমস্ত বিকল্পই বিবেচনা করে দেখা হচ্ছে।

নয়াদিল্লি: লোকসানে চলছে স্মার্টফোন ডিভিশন। তাই তাদের লোকসানে চলা স্মার্টফোন ডিভিশনের উৎপাদন ও বিক্রয় বন্ধ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি এলজি ইলেট্রনিক্স।

গত জানুয়ারিতেই স্মার্টফোন ডিভিশন বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল এলজি। তারা জানিয়েছিল, গত ছয় বছরে মোট ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের অঙ্কের পরিপ্রেক্ষিতে এই ব্যবসা নিয়ে সমস্ত বিকল্পই বিবেচনা করে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত সোমবার তারা তাদের স্মার্টফোন ডিভিশনের উৎপাদন ও বিক্রয় বন্ধের কথা জানালো।

এর আগে এই ব্যবসার কিছু অংশ ভিয়েতনামের ভিনগ্রুপকে বিক্রয়ের একটা কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের খবর, শর্ত সংক্রান্ত মতপার্থক্যের কারণে এই আলোচনা ভেস্তে যায়।

আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ সেল ফোনের নয়া নয়া উদ্ভাবন নিয়ে বাজারে এসেছিল এলজি। ২০১৩-র প্রথমার্ধের মধ্যেই তারা বিশ্বের তৃতীয় সর্বাধিক স্মার্টফোন উৎপাদনকারী সংস্থা হয়ে উঠেছিল। এক্ষেত্রে স্যামসাং ইলেকট্রনিক্স ও অ্যাপলের পরের স্থানে ছিল এলজি।কিন্তু পরবর্তী কালে এর ফ্ল্যাগশিপ মডেলগুলি সফটওয়্যার ও হার্ডওয়্যার-উভয় ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হয়। সেই সঙ্গে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মন্থরতায় ক্রেতাদের কাছে এর জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে।

এক্ষেত্রে বিশ্লেষকরা চিনের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এলজি-র মার্কেটিংয়ের ক্ষেত্রে দক্ষতার অভাবের সমালোচনা করেছেন।

এলজি বর্তমানে উত্তর আমেরিকায় ক্রমতালিকায় তিন নম্বর ব্র্যান্ড এবং মার্কেট শেয়ারের ক্ষেত্রে লাতিন আমেরিকার পাঁচ নম্বরে। সারা বিশ্বে এর শেয়ার মাত্র ২ শতাংশ। গত বছর এলজি ২৩ মিলিয়ন ফোন রফতানি করেছিল। সেখানে স্যামসাংয়ের রফতানি ছিল ২৫৬ মিলিয়ন।

এলজি-র পাঁচটি ডিভিশনের মধ্যে সবচেয়ে ছোট এই স্মার্টফোন ডিভিশন, চতুর্থ ত্রৈমাসিকে মোট রেভিনিউ-র মাত্র ৭.৫ শতাংশ।

হোম অ্যাপ্লায়েন্স ব্যবসা ও ক্রমবর্ধমান ভেহিক্যাল কমপোনেন্ট ব্যবসার ক্ষেত্রে  ব্যবহারের জন্য এলজি তাদের মোবাইল প্রযুক্তি ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।গত বছর অটোমেটিভ সরবরাহকারী মাগনা ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করেছে এলজি। যা ইলেকট্রিক গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করবে।

 

 

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget