এক্সপ্লোর

Stock Market Update: বেঞ্চমার্ক থেকে ১৬৬ পয়েন্ট নিচে, 'মঙ্গলে অমঙ্গল' ITC- Bajaj Finance-এ

Stock Market Update: মঙ্গলবার ১৬৬ পয়েন্ট নিচে বন্ধ হল সেনসেক্স (Sensex)। এদিন মার্কেট ভাল যায়নি ITC, Bajaj Finance-এর। বাজাজ ফিন্যান্সের শেয়ার পড়েছে ২ শতাংশ। আরও খারাপ ফল করেছে ITC । 

মুম্বই: বেঞ্চমার্ক থেকে ফের নিচে বন্ধ হল বাজার। মঙ্গলবার ১৬৬ পয়েন্ট নিচে বন্ধ হল সেনসেক্স (Sensex)। এদিন মার্কেট ভাল যায়নি ITC, Bajaj Finance-এর। বাজাজ ফিন্যান্সের শেয়ার পড়েছে ২ শতাংশ। আরও খারাপ ফল করেছে ITC । 

এদিন সকাল থেকেই শুরুটা ভাল হয়নি বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রথম থেকেই রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছিল বাজারে। ৩০ টি স্টকের ওঠা নামা রক্তচাপ বাড়িয়েছে বিনিয়োগকারীদের। শুরু নেতিবাচক ফলে শেষবেলায় ভুগতে হয়েছে ট্রেডারদের। যার জন্য মঙ্গলবার ট্রেডিং ডে-র শেষে ৫৮১১৭.০৯ পয়ে্টে বন্ধ হয় সেনসেক্স। যা সোমবারের তুলনায় ০.২৯ শতাংশ কম। সবমিলিয়ে ১৬৬.৩৩ পয়েন্ট এদিন নিচে নেমেছে সেনসেক্স। যা গতকাল ৫৮,২৮৩.৪২ পয়েন্টে বন্ধ হয়েছিল।

এই নিয়ে টানা দু'দিন নিচে নামল বাজার। সোমবার ৫০৩ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি একই চিত্র দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE)। ১৭.৩২৪.৯০ পয়ে্টে বন্ধ হয়েছে এনএসসি। সোমবারের তুলনায় যা ০.২৫ শতাংশ।এদিন সেনসেক্সে বড় ধাক্কা খেয়েছে আইটিসি ও বাজাজ ফিন্যান্স (ITC, Bajaj Finance)। এদিন আইটিসি-র স্টক পড়েছে ২.৭৩ শতাংশ। সেখানে বাজাজ ফিন্যান্সের স্টক পড়ছে ২. ১০ শতাংশ। কোটাক ব্যাঙ্কের শেয়ারও এদিন নেতিবাচক ফল দিয়েছে। ১.৭৫ শতাংশ কমেছে এর স্টক প্রাইস।

তবে কিছু কোম্পানি এদিনের বাজারেও লাভের মুখ দেখেছে। যার মধ্যে অন্যতম, পাওয়ার গ্রিড, নেসলে ইন্ডিয়া,  অ্যাক্সিস ব্যাঙ্ক,  ডক্টর রেড্ডির শেয়ার। কমেছে রিলায়েন্স ভারতী এয়ারটেলের মতো স্টক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাস আর বুল রান দেখা যাবে না বাজারে। এই সময়টা অস্থিরতা লেগেই থাকবে স্টক মার্কেটে। এই সময় বিনিয়োগের ক্ষেত্রে ভেবে চিন্তে এগোনো উচিত গ্রাহকদের। তবে এখন অনায়াসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আমানতকারীরা। সেই ক্ষেত্রে বাজারের বড় ধরনের ওঠা-নামার প্রভাব খুব একটা পড়বে না লগ্নিকারীদের টাকায়। দীর্ঘ সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আদতে লাভবান হবেন তাঁরা। তবে সেই ক্ষেত্রে ফান্ড অ্যালোকেশন মেপে করা উচিত। 

আরও পড়ুন : DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ফের বাড়তে চলেছে DA

আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget