এক্সপ্লোর

Tata Steel: অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৪,০১০ কোটি টাকার মুনাফা টাটা স্টিলের

অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে লাভের মুখ দেখল টাটা স্টিল। ক্রমবর্দ্ধমান আয়ের সূত্রে ওই কোয়ার্টারে তাদের মোট মুনাফার পরিমাণ বেড়ে হয়েছে ৪,০১০.৯৪ কোটি টাকা। এর আগের বছরের কোয়ার্টারে কোম্পানির ১,২২৮.৫৩ কোটি টাকা লোকসান হয়েছিল। মঙ্গলবার বিএসই ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে টাটা স্টিল। এর আগের বছরের সময়ের তুলনায় ২০২০-২১ এর তৃতীয় কোয়ার্টারে কোম্পানির মোট আয় ৩৫,৬১৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েচে ৩৯,৮০৯.০৫ কোটি টাকা। কোম্পানির খরচ ২০১৯-২০ র অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের ৩৫,৮৪৯.৯২ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৪,১৮৩.১৮ কোটি টাকা।  


নয়াদিল্লি: অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে লাভের মুখ দেখল টাটা স্টিল। ক্রমবর্দ্ধমান আয়ের সূত্রে ওই কোয়ার্টারে তাদের মোট মুনাফার পরিমাণ বেড়ে হয়েছে ৪,০১০.৯৪ কোটি টাকা। এর আগের বছরের কোয়ার্টারে কোম্পানির ১,২২৮.৫৩ কোটি টাকা লোকসান হয়েছিল। মঙ্গলবার বিএসই ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে টাটা স্টিল। এর আগের বছরের সময়ের তুলনায় ২০২০-২১ এর তৃতীয় কোয়ার্টারে কোম্পানির মোট আয় ৩৫,৬১৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯,৮০৯.০৫ কোটি টাকা। কোম্পানির খরচ ২০১৯-২০ র অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের ৩৫,৮৪৯.৯২ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৪,১৮৩.১৮ কোটি টাকা।  
এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে যে, তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানি ৪.৬০ মিলিয়ন টন আকরিক ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের পর্বের তুলনায় ৩ শতাংশ বেশি। ঘরোয়া বাজারে বিক্রয় আগের বছরের পর্বের তুলনায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪.১৬ মেট্রিক টন। ইউরোপে ব্যবসা সম্পর্কে টাটা স্টিল জানিয়েছে যে, টাটা স্টিল নেদারল্যান্ডস ও টাটা স্টিল ইউকে-কে পৃথক করার প্রক্রিয়া চলছে। 
গত ২৯ জানুয়ারি টাটা স্টিল সুইডেনের ইস্পাত প্রস্তুতকারী সংস্থা এসএসএবি নেদারল্যান্ডের ব্যবসা সম্পর্কে প্রাথমিক আগ্রহ প্রত্যাহার করেছে।  টাটা স্টিল  নেদারল্যান্ডের ব্যবসা বিক্রয় সম্পর্কে এসএসএবি-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল।  টাটা স্টিল জানিয়েছে,  টাটা স্টিল নেদারল্যান্ডস (টিএসএন) সম্পর্কে এসএসএবি-র সঙ্গে আলোচনা বাতিলের পর কোম্পানি তাৎক্ষণিক সময়ের সময়ের জন্য পারফরম্যান্স ও নগদ জোগানের ওপর নজর দিয়েছে। ইউরোপিয় ব্যবসা সম্পর্কে একটি কৌশলগত ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছতে টাটা স্টিল প্রতিশ্রুতিবদ্ধ। টাটা স্টিল নেদারল্যান্ডস ও টাটা স্টিল ইউকে-র বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া চলছে। 
এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে। 
টাটা স্টিলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন বলেছেন, সারা বিশ্ব ও ভারতের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ফলে দেশে ইস্পাতের চাহিদা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। পরিকাঠামোয় লগ্নি ও সাম্প্রতিক নীতি সংক্রান্ত উন্নয়ন অর্থনৈতিক বৃদ্ধির সহায়ক হয়েছে এবং এতে ভারতে ইস্পাতের চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। 
টাটা স্টিলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএফও কৌশিক চট্টোপাধ্যায় বলেছেন, প্রথম ত্রৈমাসিক মহামারীর গভীর প্রভাব কাটিয়ে টাটা স্টিল এই কোয়ার্টারে সেরা আর্থিক পারফরম্যান্স করেছে।
কোম্পানি জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম নয় মাসে তাদের মোট ঋণ ১৮,৬০৯ কোটি টাকা হ্রাস সম্পূর্ণ করেছে। 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget