এক্সপ্লোর

Tesla Share Price: টেসলার শেয়ারে ৬৯ শতাংশ পতন, মাস্কের সম্পদ কমল ১৪০ বিলিয়ন ডলার

Elon Musk: চলতি বছর সুখকর হল না ট্যুইটারের সিইও এলন মাস্কের। চিনে বড় ধাক্কা খেয়েছে মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শেয়ার মূল্য।

Elon Musk: চলতি বছর সুখকর হল না ট্যুইটারের সিইও এলন মাস্কের। চিনে বড় ধাক্কা খেয়েছে মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শেয়ার মূল্য। টানা ৭দিন টেসলার শেয়ারের পতন দেখা গেছে। হিসেব বলছে, ২০১৮ সালের পর এই প্রথম টেসলা কোম্পানির শেয়ার ধারাবাহিকভাবে কমেছে। ইতিমধ্যেই চিনের কারখানায় গাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছে টেসলা। শেয়ারের পতনের কারণে টেসলার মার্কেট ক্যাপ বর্তমানে ৩৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

Tesla Share Price: টেসলার শেয়ার ৬৯ শতাংশ কমেছে
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে টেসলা কোম্পানির গাড়ির চাহিদা কমছে। এই কারণে টেসলার স্টক ১১ শতাংশ কমে ১০৯.১০ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিলের পর একদিনে এটাই এই শেয়ারের সবচেয়ে বড় পতন। এই কারণে মাস্কের মোট সম্পদ ৮.৮০ বিলিয়ন ডলার কমে গেছে। এই বছর টেসলার শেয়ার ৬৯ শতাংশ কমেছে ও মাস্কের মোট সম্পদ ১৪০ বিলিয়ন ডলার কমেছে।

Elon Musk: শীর্ষ ১০ তালিকার বাইরে

মিডিয়া রিপোর্ট অনুসারে, শেয়ার পতনের কারণে টেসলার মার্কেট ক্যাপ ৩৪৫ বিলিয়ন ডলার কমেছে। এটি Walmart Inc, JP Morgan Chase & Co, Nvidia Group থেকে কম। এ ছাড়াও টেসলা S&P 500 সূচকের শীর্ষ ১০টি কোম্পানির তালিকা থেকে বাদ পড়েছে। কোম্পানিটি ২০২০ সালের ডিসেম্বর থেকে ক্রমাগত এই মর্যাদাপূর্ণ ক্লাবে ছিল।

Tesla Share Price: কেন এই অবস্থা

এ বছর কোম্পানিটির মার্কেট ক্যাপ ৭২০ বিলিয়ন ডলার কমেছে। এর পিছনের কারণ হিসাবে মাস্কের ট্যুইটার নিয়ে বেশি মাতামাতিকেই দায়ী করছেন ট্যুইটারাতিরা। অনেকের মতেই মাস্ক টুইটারে এতটাই মগ্ন ছিলেন যে, তিনি বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলাকে ভুলে গিয়েছিলেন। এই কারণে টেসলার শেয়ারে ব্যাপক পতন হয়েছে।বিশেষজ্ঞদের মতে, টেসলার শেয়ারের পতন ইঙ্গিত দিচ্ছে, কোম্পানির সমস্যা আরও গভীরে রয়েছে।

 চিন ও আমেরিকার বাজারে চাহিদা কমছে। এছাড়াও, টেসলা অন্যান্য অনেক কোম্পানি থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগামী বছর আমেরিকার অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে। এর প্রভাব পড়বে গাড়ি বিক্রিতে। মাস্ক বলেছিলেন, ২০২৩ সালে আমেরিকার অর্থনীতি মন্দায় যেতে পারে। চলতি বছরের শুরুতে কোম্পানিটির মূল্যায়ন এক ট্রিলিয়ন ডলারের ওপরে পৌঁছেছে। এর মূল্যায়ন তখন বিশ্বের ১২টি বৃহত্তম অটো কোম্পানির সম্মিলিত মূল্যায়নের চেয়ে বেশি ছিল। 

আরও পড়ুন: SIM Card: সিম কার্ডের পুরো নাম জানেন, কীভাবে কাজ করে এই প্রযুক্তি ?

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget