এক্সপ্লোর

Toyota Urban Cruiser Hyryder Review: টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কিনবেন ভাবছেন? চোখ বুলিয়ে নিন গুরুত্বপূর্ণ ফিচারগুলিতে

Toyota Urban Cruiser Hyryder: সম্প্রতি ভারতে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভি লঞ্চ হয়েছে। এই গাড়ির গুরুত্বপূর্ণ ফিচারগুলো দেখে নিন একনজরে।

কলকাতা: সদ্যই ভারতে নতুন এসইউভি লঞ্চ করেছে টয়োটা (Toyota) সংস্থা। তাদের আর্বান ক্রুজার হাইরাইডার (Toyota Urban Cruiser Hyryder) নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গাড়ির বাজারে। অনেকেই এই কমপ্যাক্ট এসইউভি (Compact SUV) কেনার আগ্রহও প্রকাশ করেছেন। মারুতির সঙ্গে একজোট হয়ে এই গাড়ি নির্মাণ করেছে টয়োটা সংস্থা। গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের মতো গাড়ির সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভি। যাঁরা এর মধ্যেই ভেবে ফেলেছেন যে এই গাড়ি কিনবেন, তাঁরা একঝলকে দেখে নিন এই গাড়ির গুরুত্বপূর্ণ বেশকিছু বৈশিষ্ট্য, যেদিকে আপনাকে নজর দিতেই হবে।

গাড়ির আকার-আয়তন

টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কনপ্যাক্ট এসইউভি ৪৩৬৫ মিলিমিটার লম্বা এবং ১৭৯৫ মিলিমিটার চওড়া। দুর্দান্ত লুক রয়েছে এই গাড়ির। তবে এই গাড়ির ছাদের অংশ নিচু, অর্থাৎ গাড়ির উচ্চতা খুব বেশি নয়। এছাড়াও টয়োটার এই নতুন গাড়ির double DRL lighting এবং two part grille ও LED headlamp চোখে পড়ার মতো। এর পাশাপাশি এই গাড়িতে রয়েছে একটি skid plate এবং ডুয়াল টোনের একটি floating roof।

গাড়ির ভিতরের অংশ

টয়োটার এই নতুন এসইউভিতে ভিতরের কেবিনে রয়েছে সফট লেদারের টাচ। এছাড়াও রয়েছে একটি প্যানোর‍্যামিক সানরুফ। মাথার উপরে যাত্রীদের জন্য থাকছে একটি ডিসপ্লে। এর পাশাপাশি ক্লাইমেট কন্ট্রোল, কার কানেক্টেড টেকনোলজি, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা--- এই সমস্ত ফিচার দেখা যাবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভিতে।

ইঞ্জিন ও সংযুক্ত ফিচার

টয়োটার নতুন এসইউভি গাড়িতে রয়েছে AWD ফিচার। অন্যান্য এসইউভির ক্ষেত্রে এই AWD ফিচার দেখা যায় না। ম্যানুয়াল ১.৫১ মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই ফিচার লক্ষ্য করা যায়। এর সঙ্গে রয়েছে একটি ৬ স্পিড অটোম্যাটিক প্যাডেল শিফটার। এই হাইব্রিড ইঞ্জিন ১১৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারবে। এই গাড়ি প্রতি লিটার জ্বালানিতে ২৬ থেকে ২৮ কিলোমিটার সফর করতে পারবে বলে মনে করা হচ্ছে। এখানে থাকছে একটি ই-ড্রাইভ ট্রান্সমিশনও। শহরের ট্রাফিকে নির্দিষ্ট গতির কমে চললে এই গাড়ি ইলেকট্রিক মোডেও চলতে পারবে।

দাম

১.৫১ পেট্রোল ম্যানুয়াল ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ১১ লক্ষ টাকার আশপাশে হতে পারে। তবে হাইব্রিড ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন- টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডারের সঙ্গে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের ফারাক কোথায়, মিলই বা কী কী

সেরা শিরোনাম

Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget