এক্সপ্লোর

Union Budget 2023: বাজেটে বড় ঘোষণা , বিমার ওপর জিএসটি কমাতে পারে সরকার !

Budget 2023: আর কয়েকদিনের অপেক্ষা। ১ ফেব্রুয়ারি  সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন।

Budget 2023: আর কয়েকদিনের অপেক্ষা। ১ ফেব্রুয়ারি  সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। এই বাজেটে বিমা খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির অনেক আশা রয়েছে। বিমা খাতে ১৮ শতাংশ জিএসটি এবার কমতে পারে বলে আশা।

Union Budget 2023: সরকারকে জিএসটি কমাতে হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্য, গৃহ বিমার ওপর ১৮ শতাংশ জিএসটি কমানোর আশা করা হচ্ছে। বিমা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্য বিমা ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ জিএসটির হার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনতে পারে। তাহলে এটি কোম্পানি ও জনসাধারণ উভয়ের জন্যই লাভজনক হবে।

Life Insurance: ট্যাক্স ফ্রি গৃহবিমা
মিডিয়া রিপোর্ট বলছে, বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বাড়ির বিমার জন্য দেওয়া প্রিমিয়ামের উপর করের পরিমাণ পরিবর্তন হতে পারে। এরফলে বাড়ির মালিকরা অনেকটাই  উপকৃত হবেন।  বিমা খাতে ১ লক্ষ টাকার বেশি দীর্ঘমেয়াদী মূলধন লাভের (LTCG) উপর ১০ শতাংশ করের সুবিধা পেতে পারে। গার্হস্থ্য বিমা করমুক্ত করারও একই দাবি করা হচ্ছে।

Nirmala Sitharaman: সুবিধা পাবে গরিব মানুষ
সরকার যদি স্বাস্থ্যবিমা ও জীবন বিমার ওপর জিএসটি হার কমাতে চায়, তাহলে কর্মরত ব্যক্তিদের মধ্যে উত্সাহ বাড়বে। এরফলে বিমার প্রিমিয়ামও কমতে পারে। এতে কোম্পানিগুলোর লক্ষ্যমাত্রাও পূরণ হবে। আর দেশের মানুষ সুফল পাবেন। যার ফলে দেশের আরও বেশি মানুষ বিমা করতে উৎসাহিত হবেন।

Union Budget 2023: স্বাস্থ্যবিমায় পাবেন বেশি করের সুবিধা
বিমা থাকার কারণে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে জরুরি পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না। একই সময়ে, আয়কর আইনের ধারা-80D-এর অধীনে স্বাস্থ্য বিমা প্রিমিয়াম কাটার পাশাপাশি, স্বাস্থ্য বিমা প্রিমিয়াম থেকে কর সুবিধার জন্য সর্বোচ্চ ট্যাক্স কাট ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার কথাও বিবেচনা করা হচ্ছে। এই ঘটনা ঘটলেও এটি জনগণের জন্য একটি উপকারী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।

আশা করা হচ্ছে, আগামী বাজেটে আয়করের সীমা বাড়াবে সরকার। অন্যদের পাশাপাশি যার ফলে স্বস্তি পেতে পারে মধ্যবিত্তরা। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘ সম্পর্কিত একটি সাপ্তাহিক পত্রিকা পাঞ্চজন্য-র অনুষ্ঠানে মধ্য়বিত্তদের নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এখানেই মোদি সরকারের মধ্যবিত্তকে দেওয়া স্বস্তি নিয়ে মন্তব্য করেন সীতারমন। এই বিষয়ে উদাহরণও দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ''এখনও ৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়ে রেখেছে সরকার। মধ্যবিত্তরা গণপরিবহণ সবচেয়ে বেশি ব্যবহার করে। সেই কারণে আমরা ২৭টি জায়গায় মেট্রো রেল নেটওয়ার্ক নিয়ে এসেছি। অনেক মধ্যবিত্ত মানুষ চাকরির সন্ধানে শহরে চলে যাচ্ছে। যার জন্য আমরাও 'স্মার্ট সিটি'-র লক্ষ্যে ফোকাস করছি। মধ্যবিত্তের উন্নয়নে আমরা এই কাজ চলিয়ে যাব।"

Google Layoffs: আজব ছাঁটাই ! চাকরিপ্রার্থীর সঙ্গে কথার সময় কাজ হারালেন গুগলের নিয়োগকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget