এক্সপ্লোর

জন্মের ১৬ ঘন্টা পরই সন্তানকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার জন্য চার বছরের কারাদণ্ড মহিলার

আবর্জনার স্তুপে সদ্যোজাত সন্তানকে ফেলে দেওয়ার জন্য দিল্লির দায়রা আদালতে চার বছরের কারাদণ্ড ৩৫ বছরের এক মহিলার। ২০১৬ সালে ওই মহিলা তাঁর সদ্যোজাত সন্তানকে আবর্জনার স্তুপে ফেলেছিলেন। জন্মের ১৬ ঘন্টা পরই ওই শিশুকে ফেলে দেওয়া হয়েছিল। পরে মারা যায় সদ্যোজাত।

নয়াদিল্লি: আবর্জনার স্তুপে সদ্যোজাত সন্তানকে ফেলে দেওয়ার জন্য দিল্লির দায়রা আদালতে চার বছরের কারাদণ্ড ৩৫ বছরের এক মহিলার। ২০১৬ সালে ওই মহিলা তাঁর সদ্যোজাত সন্তানকে আবর্জনার স্তুপে ফেলেছিলেন। জন্মের ১৬ ঘন্টা পরই ওই শিশুকে ফেলে দেওয়া হয়েছিল। পরে মারা যায় সদ্যোজাত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অনিচ্ছাকৃত খুনের জন্য এই সাজা ঘোষণা হয়েছে। কারণ, ওই মহিলা জানতেন শিশুর বয়স মাত্র ১৬ ঘন্টা এবং তাকে ফেলে দিলে বাঁচার সম্ভাবনা নেই। ২০১৬-র ৬ এপ্রিল নূর হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে পরিত্যক্ত সদ্যোজাত সম্পর্কে জানতে পারে পুলিশ। ওই ব্যক্তি দূর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তিনি সদ্যোজাতকে বাড়িতে নিয়ে যান। তখন শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল, রক্ত পড়ছিল শরীর থেকে। সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই মামলায় অতিরিক্ত দায়রা বিচারক নবীন গুপ্তা উল্লেখ করেছেন যে, প্রত্যেক সন্তানই বৈধ। দোষী সাব্যস্তর কর্তব্য ছিল মা হিসেবে তার দেখভাল করা। নিজের দায়িত্ব পালন না করে তিনি প্রাণহীন কোনও বস্তুর মতো সদ্যোজাত সন্তানকে ফেলে দেন। একইসঙ্গে আদালত দোষীর শিক্ষা, রোজগার ও সামাজিক মর্যাদার মতো বিষয়গুলিও বিস্মৃত হতে পারে না। জানা গেছে, ওই বিধবা মহিলার পাঁচ সন্তান। আরও এক সন্তানকে প্রতিপালনের মতো সঙ্গতি তাঁর ছিল না। এক সাক্ষী জানিয়েছেন যে, তিনি ওই মহিলাকে তাঁর বাড়ি ভাড়া দিয়েছিলেন। ওই সাক্ষী আরও বলেছিলেন, ওই মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু তিনি জানিয়েছিলেন যে, তাঁর পেটের সমস্যা রয়েছে। ওই মহিলা অবশ্য তাঁর সন্তানকে ফেলে দেওয়ার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি ছিল, ওই সন্তানের বাবাই তাকে নিয়ে গিয়ে নূর হাসানকে দিয়েছিলেন। সমাজে কলঙ্কের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এই যুক্তি দিয়ে সদ্যোজাতকে নিয়ে গিয়েছিল তার বাবা। ওই মহিলার অভিযোগ, শিশুর বাবাকে বাঁচাতে হাসান অভিযোগ দায়ের করেছিলেন। আদালতের নির্দেশে বলা হয়েছে, ওই সন্তানের জন্মের সময় তার বাবার উপস্থিত থাকার কোনও প্রমাণ পেশ করা হয়নি। কিংবা মহিলা ওই ব্যক্তিকে তখন ফোন করেছিলেন,এমন কোনও তথ্যও পেশ করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget