এক্সপ্লোর

Kulti Incident:কুলটিতে নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ৫, ১ জন গ্রেফতার হলেও বাকিরা কোথায়? বিক্ষোভ এলাকায়

Minor Physical Assault case:তফশিলি জাতিভুক্ত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উত্তেজনা তৈরি হল কুলটিতে। ঘটনায় ১ জন গ্রেফতার। সারা রাত ধরে অত্যাচারের অভিযোগ ছিল ওই নাবালিকার উপর।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তফশিলি জাতিভুক্ত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উত্তেজনা তৈরি হল কুলটিতে। ঘটনায় ১ জন গ্রেফতার। সারা রাত ধরে অত্যাচারের অভিযোগ ছিল ওই নাবালিকার উপর।

কী অভিযোগ?
কুলটি থানার চিনাকুড়ির বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকা, গত ১০ ফেব্রুয়ারি বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বলে জানায় তার পরিবার। রাস্তায় এক পরিচিত যুবকের সঙ্গে দেখা হয় তার। অভিযোগ, ভুল বুঝিয়ে নাবালিকাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় ওই যুবক। সেখানে আরও ৪ জন আসে। তার পর, সারা রাত ধরে নাবালিকার উপর নির্মম অত্য়াচার চলে বলে অভিযোগ। এদিকে মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়রি করা হয়। পরদিন অর্থাৎ শনিবার সকালে নির্যাতিতা বাড়ি ফিরে এসে অভিভাবকদের সবটা জানায়। কালবিলম্ব না করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ঘটনাটি জানান নির্যাতিতার পরিজনরা। । তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে । কিন্ত তার পর আর কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। গত কাল ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রোহিত নুনিয়ার নেতৃত্বে পরিবারের সদস্য-সহ বেশ কয়েকজন মানুষ নিয়ামতপুর ফাঁড়িতে এসে ক্ষোভের কথা জানান। পুলিশের দাবি, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে গণধর্ষণের ধারায় মামলা দিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু কবে ধরা পড়বে বাকিরা? এখনও নিরুত্তর পুলিশ।

আর যা...
নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে, গত বছর এপ্রিলে তেতে উঠেছিল কালিয়াগঞ্জ। বিক্ষোভ, দোকানে আগুন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ-- পরিস্থিতি এমন দাঁড়ায় যে র‍্যাফ নামাতে হয়েছিল প্রশাসনকে। কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় এবিভিপি। রায়গঞ্জে এসপি অফিসে অবস্থান করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বস্তুত, ওই ঘটনায় রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায়। কলকাতা থেকে কোচবিহার, দিকে দিকে বিক্ষোভ দেখা গিয়েছিল। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে পরিকল্পিত অশান্তি, বিজেপিকে পাল্টা আক্রমণ শানায় তৃণমূল।'মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ', ডিজির রিপোর্ট তলব করে কমিশনের । তার আগে, গত মার্চে, তিলজলায় ৭ বছরের শিশুকে খুনের আগে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র আলোড়ন শুরু হয়েছিল। যৌন নির্যাতনের পর  খুনের অভিযোগ কবুল করে অভিযুক্ত, দাবি ছিল পুলিশের। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন:হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget