এক্সপ্লোর

Howrah Accident: ১৬ চাকার লরি উল্টে বিপত্তি, ঘণ্টাতিনেক ধরে জিটি রোডে বন্ধ যান চলাচল

হাওড়া ময়দান থেকে জিটি রোড ধরে শিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিঙে ধাক্কা মেরে উল্টে যায় লরি। এর জেরে ঘণ্টাতিনেক ধরে জিটি রোডে যান চলাচল বন্ধ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া ময়দানের কাছে সন্ধ্যা বাজার এলাকায় জিটি রোডের ওপর ১৬ চাকার লরি উল্টে বিপত্তি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া ময়দান থেকে জিটি রোড ধরে শিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিঙে ধাক্কা মেরে উল্টে যায় লরি। এর জেরে ঘণ্টাতিনেক ধরে জিটি রোডে যান চলাচল বন্ধ। কাজের দিনে ব্যস্ত রাস্তায় যানজটের আশঙ্কা। 

মাথায় হেলমেট থাকা সত্ত্বেও বেপরোয়া ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হল বাইক আরোহীর। গতকাল তারাতলার কাছে হাইড রোডে দুর্ঘটনা ঘটে। মৃতের নাম রাজ মল্লিক। একবালপুরের বাসিন্দা রাজ বেসরকারি সংস্থায় কাজ করতেন। ট্রেলার চালক পলাতক। 

বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি। দুর্ঘটনার পর চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তাঁর অভিযোগের আঙুল সওকত মোল্লার দিকে। নৌশাদের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন ক্যানিং পূ্র্বের বিধায়ক।  

দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা। সিগনালে দাঁড়িয়ে থাকা মোটরবাইক ও লরিতে ধাক্কা বেপরোয়া গাড়ির। এক মহিলা সহ মৃত্য়ু হল ৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। 

দুমড়ে-মুচড়ে গেছে গাড়ি। সামনের কাচ ভেঙে বাইরে ঝুলছে আরোহীর নিথর দেহ। রাস্তায় পড়ে চাপ চাপ রক্ত। রাতের কলকাতায় ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। সিগনালে দাঁড়িয়ে থাকা মোটরবাইক ও লরিতে ধাক্কা মারল বেপরোয়া গাড়ির।  ঘটনাস্থলেই মৃত্য়ু হয়েছে এক মহিলা সহ ৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ২ জন।


রবিবার গভীর রাত ঘড়ির কাঁটায় প্রায় দেড়টা। লেকটাউনের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, প্রত্য়ক্ষদর্শীদের দাবি, দমদম পার্ক ও ভিআইপি রোডের সংযোগস্থলের সিগনালে দাঁড়িয়ে ছিল একটি লরি ও বাইক। বাইকে ছিলেন ২ আরোহী। আচমকা অত্য়ন্ত দ্রুত গতিতে এসে বাইকে ধাক্কা মারে SUV.এরপর লরিতে।

গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। মাথায় হেলমেট থাকলেও, শেষরক্ষা হয়নি। মারাত্মকভাবে জখম হন দুজনে। মাথায় আঘাত লাগে। মৃত্য়ু হয় উল্টোডাঙার বাসিন্দা, রোহিতকুমার সিংহ ও বাবু কুণ্ডু নামে ২ বন্ধুর।


অন্য়দিকে, গাড়ির মধ্য়ে থাকা ৪ আরোহীর মধ্য়ে মৃত্য়ু হয় ১ মহিলা সহ ২ জনের। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির কাচ ভেঙে, সিট সমেত ছিটকে গিয়ে বনেটের ওপর পড়েন এক আরোহী। সামনে উঠে আসে গাড়ির পিছনের সিট। গাড়ির ভিতর রক্ত। সিট উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন হীরালাল জয়সোয়ারা, পূজা সিং, রাজেশ মল্লিক ও কুন্দন মল্লিক নামে ৪ জন। মৃত্য়ু হয়েছে পূজা সিং এবং হাওড়ার সালকিয়ার বাসিন্দা, হীরালালের। হীরালালই সম্ভবত গাড়ির চালক বলে অনুমান পুলিশের। 

এদিকে, অতিসঙ্কটজনক অবস্থায়, R G কর হাসপাতালে ভর্তি রয়েছেন, হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা, দুই বন্ধু রাজেশ ও কুন্দন। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনার মুহূর্তে গাড়ির স্পিড ১০০ কিলোমিটারের কাছাকাছি ছিল। গাড়ির সামনের সিটে বসে থাকা কেউ সিট বেল্ট পরেননি। 
তাই কাচ ভেঙে, বনেটে গিয়ে ছিটকে পড়ে আরোহী। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হবে। গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

শুধুমাত্র দ্রুত গতির জেরেই দুর্ঘটনা? না কি চালক মত্ত অবস্থায় ছিলেন? কিম্বা ঘুমিয়ে পড়েছিলেন? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget