এক্সপ্লোর

Nadia: রেললাইনে বসে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ স্কুল পড়ুয়ার

স্থানীয় সূত্রে খবর, গতকাল রেললাইনে বসে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে মত্ত ছিল দুই বন্ধু।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: রেললাইনে বসে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা রেলগেটের কাছে গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে। মৃত ১৯ বছরের সাবির শেখ ও ২১ বছরের সোহন মণ্ডল একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, গতকাল রেললাইনে বসে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে মত্ত ছিল দুই বন্ধু। কলকাতা থেকে লালগোলাগামী আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। শোকে পাথর দুই পরিবার। 

গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ যুবক: এর আগেও মৃতদেহ সত্কারে এসে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ যুবক। স্থানীয়দের তত্পরতায় দু’ জনকে উদ্ধার করা সম্ভব হয়। ডুবুরি নামিয়ে তল্লাশির পরেও তিন যুবকের খোঁজ মেলেনি সেবারে। সেলফি তুলতে গিয়ে বিপত্তি বলে দাবি করে পুলিশ। জানা যায় পাঁচজনই বেলেঘাটার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রাতে গঙ্গায় বান আসার সময় ঘাটে বসে গল্প করছিলেন পাঁচ যুবক। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও ঘাট থেকে সরে আসেননি। উত্তর বন্দর থানার দাবি, বান আসার আগে পুলিশের তরফে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল।

সেলফি তোলার সময়ে ট্রেনের ধাক্কা: অসচেতনতার বলির তালিকায় রয়েছে আরও ২ জন। পিকনিক (Picnic) করতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরও একজনকে। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরে হাতিহলকা এলাকা থেকে কয়েকজন কংসাবতীর পাড়ে পিকনিক করতে যান।

রেল সূত্রে খবর, পিকনিক চলাকালীন তিনজন মত্ত অবস্থায় রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেই সময় লোকাল ট্রেনের (Local Train) ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি খান ও আবির গায়েন নামে দুই ব্যক্তির। এই ঘটনায় রেলের নজরদারি ও সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়াতে তাদের তরফে নিয়মিত প্রচার চালানো হয়। 

সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় তরুণ: এর আগেও একাধিকবার এমন অসেচতনতার ছবি প্রকাশ্যে এসেছে। সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় তরুণ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget