এক্সপ্লোর

Fake Liquor: নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগে বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার ৩

Kolkata News:নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, গ্রেফতার ৩। বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা, নারকেলডাঙা থেকে ধৃত আরও ২।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নকল স্টিকার (Fake Liquor Arrest) সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, গ্রেফতার ৩। বাইপাসের (Bypass) ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা, নারকেলডাঙা থেকে ধৃত আরও ২। গত কাল, বুধবার ক্যানাল (Canal East Road) ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর জাল স্টিকার, ধৃত ২। ধৃতদের জেরা করে নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের মূল চাঁই গ্রেফতার। ছাপাখানাটিকে সিল করল পুলিশ।

কী জানা গেল?
জাল মদ বিক্রি চক্রের হদিস পেতে ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি অভিযান চালায়। অভিযোগ, সেখানে মদের বিভিন্ন নামীদামি সংস্থার 'স্টিকার'  ছাপা হত। তার পর, সেগুলি জাল মদের বোতলে লাগিয়ে ভিন রাজ্যে পাচার করা হত। গোটা ঘটনায়, কলকাতা গোয়েন্দা পুলিশ ৩ জনকে গত কাল গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক জন দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকে। পুলিশের দাবি, নামী সংস্থার স্টিকার ছাপিয়ে, তা জাল মদের বোতলে লাগিয়ে বিক্রি করা হত। এই চক্র ঝাড়খন্ড-সহ ভিন রাজ্যেও সক্রিয়। কয়েক কোটি টাকার লেনদেন চলে এর মধ্যে, ধারণা কলকাতা পুলিশের। গোটা চক্রের মূল পান্ডা, ধৃতদের একজন, দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকত। সেখান থেকেই বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। জাল মদের কারবার এই রাজ্যে প্রথম নয়। 

বাঁকুড়ায় আবগাড়ি দফতরের অভিযান...
গত মে মাসে, অভিযান চালিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০ এ জাতীয় সড়কের ধারের একটি হোটেল থেকে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করেছিল আবগারি দফতর । বিশেষ সূত্রে খবর পেয়ে মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশি মদ উদ্ধার করে জেলা আবগার দফতরের আধিকারিকরা। বেআইনি ভাবে মদ মজুত রাখা ও নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে। আবগারি দফতর সূত্রে জানা যায়,  বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানাবর্তী এলাকায় রমরমিয়ে নকল মদের ব্যবসা চলছে, এমন অভিযোগ আসছিল। এরপরই ওই এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি একাধিক সোর্সকে তথ্য সংগ্রহে তৎপর করা হয়। তার পর একদিন খবর আসে বাঁকুড়া পুরুলিয়ার সীমানায় ৬০ এ জাতীয় সড়কের ধারে মা রক্ষাকালী হোটেল ও রেস্টুরেন্ট নামের একটি হোটেলে বিপুল পরিমাণ নকল বিদেশী মদ মজুত করা হয়েছে। খবর আসতেই অভিযানে নামে বাঁকুড়া জেলা আবগারি দফতর।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে অভিনেতা-যোগ, ৪৪ লক্ষের লেনদেন, আদালতে জানাল ED

 

 

 

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget