এক্সপ্লোর

Gold Shop Burglary:রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতিতে ৪ দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড ফার্স্ট ট্র্যাক কোর্টের

Life Term Imprisonment:রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় ৪ দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। দোষী সাব্যস্ত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

সুজিত মণ্ডল, নদিয়া: রানাঘাটে সেনকো গোল্ডের (Ranaghat Gold Showromm Burglary) শোরুমে ডাকাতির ঘটনায় ৪ দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট (Ranaghat Fast Track Court Gives Life Imprisonment)। দোষী সাব্যস্ত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। গত বছর ২৯ অগাস্ট দিনেদুপুরে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়েছিল। তাতে গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। কুন্দন যাদব, ছোটু পাসোয়ান, রাজু পাসোয়ান ও রিকি পাসোয়ানকে গ্রেফতার করে পুলিশ।  পঞ্চম 'দুষ্কৃতী' মণিকান্ত যাদব পুলিশের গুলিতে আহত হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

যা জানা গেল...
গত কাল, অর্থাৎ বুধবার ওই ৪ জনকে দোষী সাব্যস্ত করেছিলেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। গত বছর, ২৯ অগাস্ট, রানাঘাটের সেনকো গোল্ডের শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তার ঠিক দেড়শো দিনের মাথায়, ৪ দুষ্কৃতীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল কোর্ট। 

ফিরে দেখা...
অগাস্টের শেষাশেষি নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘিরে তীব আলোড়ন দেখা দিয়েছিল রাজ্যে। একই দিনে পুরুলিয়াতেও আর একটি সোনার বিপণীতে ডাকাতি হয়েছিল। একই দিনে রাজ্যের দুই জেলায় সোনার বিপণির দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। রানাঘাটের সোনার দোকানে ভরদুপুরে গুলি চালিয়ে লুঠ করা হয় বলে প্রাথমিক ভাবে উঠে ওঠে। সেখানে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়নাই লুঠ করা হয়। তবে ১০ মিনিটের মধ্যে খবর যায় পুলিশে। পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই বাধে দুষ্কৃতীদের। লুঠের গয়না বেশ কিছুটা উদ্ধারও হয় বলে সূত্রের খবর। রানাঘাটের শোরুমের ম্যানেজার জানান, ঘটনার সময় লাগোয়া রুমে তিনি দুপুরের খাওয়াদাওয়া সারছিলেন। হঠাৎই একটি আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন তিনি। দেখা যায়, বিপণির ক্যাশ কাউন্টারের সামনে অনেকের জটলা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি ম্যানেজারের। 
অন্য দিকে, একই দিনে পুরুলিয়ার নামোপাড়ায় সোনার দোকানে ৭ ডাকাত চড়াও হয়েছিল। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট দেয় তারা, এমনই অভিযোগ ওঠে। ৭ জনের দুষ্কৃতী দল মোটরবাইক নিয়ে এসেছিল। শোরুমে ঢোকার সময় একজনের মাথায় ছিল হেলমেট। বাকিদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, হিরে লুঠ করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget