এক্সপ্লোর

DA Protest Update: একমাস ধরে জারি অবস্থান, ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ অনশনরত এক আন্দোলনকারী

অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। শনিবার ৪৪তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বকেয়া ডিএর দাবিতে একমাস ধরে চলছে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অনশন আন্দোলন। এদিন ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। শনিবার ৪৪তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন।

যত দিন গিয়েছে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ তত তীব্র হয়েছে। এবার অনশন শুরু করলেন ৩ আন্দোলনকারী। আগামী ১৩ তারিখ কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কাল থেকে সরকারি অফিসগুলিতে তার প্রচার শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দিকে, আন্দোলনের পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। আন্দোলনের ১৭ তম দিনে, শহিদ মিনারের পাদদেশে, ধর্নামঞ্চে যান প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক প্রদীপ দত্ত, মানবাধিকারকর্মী রঞ্জিত শূর, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল-সহ অন্যরা। 

বকেয়া ডিএ-র দাবিতে গতকাল রাজ্যজুড়ে ধর্মঘট পালন করলেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। মহাকরণ থেকে খাদ্য়ভবন, প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও দিনভর কার্যত ফাঁকাই রইল একাধিক দফতর। কর্মনাশা ধর্মঘটকে সমর্থন নয়। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মঘটীদের পাশেই দাঁড়িয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি। 

বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। একবার নয়, শুক্রবার সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্ন। আজ সকালে সমস্ত জেলার DM ও সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হওয়া সার্কুলারে বলা হয়েছে, সকাল পৌনে ১১টা, বেলা ১২টা, দুপুর দেড়টা ও বিকেল ৫টা, এই ৪ সময়ে, ৪ বার সরকারি কর্মীদের হাজিরার তথ্য় নিয়ে তা জানাতে হবে। যে কর্মীরা কাজে যোগ দেননি, তাঁদের অনুপস্থিতির কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। আর এদিনই শিক্ষায় দুর্নীতি, 
রাজ্যের একাধিক স্কুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget