এক্সপ্লোর

Coochbehar News: দাপিয়ে বেড়াল হাতির দল, শীতলকুচিতে আহত এক

Elephant Attack: আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে সজোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে।

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি: দিনহাটার পর এবার শীতলকুচি (Sitalkuchi)। ফের লোকালয়ে হাতির হানা। হাতির আক্রমণে আহত হলেন স্থানীয় এক বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বন দফতরের আধিকারিকদের ক্ষোভ স্থানীয়দের। 

ফের লোকালয়ে হাতির হানা: এদিন সাত সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে সজোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের।   

গতকাল কোচবিহারের দিনহাটায় তাণ্ডব চালায় হাতি। হাতির আক্রমণে জখম হন এক গ্রামবাসী। বৃহস্পতিবার দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ২টি হস্তিশাবক-সহ ৬ জনের দলটি। গ্রামে দাপিয়ে বেড়ায় হাতির দল। বাড়িঘর, জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মীরা। হাতিগুলি পাতলাখাওয়ার জঙ্গল বা নদী পেরিয়ে জলদাপাড়া থেকে আসতে পারে বলে বন দফতরের অনুমান।

গত মাসে হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মারে দলছুট একটি হাতি। তাতেই বেঘোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা।নস্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধ মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ছিলেন। ঘটনার দিন ভোরে হেঁটেই পঞ্চায়েত দফতরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা, দলছুট একটি হাতির সামনে পড়ে যান। তাতে মুহূর্তের মধ্যে শ্যামদাসকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, শ্যামদাসকে আছাড় মারার পরও বেশ খানিক ক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল হাতিটি। তার পর স্থানীয়রা তাড়া দিতে শুরু করলে, ধীরে ধীরে জঙ্গলের দিতে এগোতে থাকে। আস্তে আস্তে ঢুকে যায় জঙ্গলে।

আরও পড়ুন: WC Ticket Black: টিকিটের কালোবাজারিকাণ্ডে CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget