এক্সপ্লোর

WC Ticket Black: টিকিটের কালোবাজারিকাণ্ডে CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব

Kolkata News: ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতিকে তলব। সিএবি সভাপতি (CAB President) স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁকে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব: ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁকে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, টিকিট কোথায় গেল এবং পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও কী করে টিকিটের কালোবাজারি হচ্ছে তা জানতেই সিএবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এদিকে, টিকিটের কালোবাজারিকাণ্ডে গতকাল নতুন করে ৪টি এফআইআর দায়ের হয়েছে। দমদম, গড়িয়া, বিবাদি বাগ, নেতাজি নগর সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযানে ৭৫টি টিকিট উদ্ধার হয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতেও প্রতারণার অভিযোগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। আর সেই ম্য়াচের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার। বিপুল দামে বিক্রি হচ্ছে টিকিট। টিকিটের কালোবাজারির মতো অভিযোগ সামনে এসেছে। এনিয়ে দফায় দফায় বিক্ষোভ হয়েছে সিএবি-তে। আজীবন সদস্যপদ থাকলেও সকলে টিকিট পাননি, এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন সদস্যরা। এবার এই ঘটনায় সিএবি সভাপতিকে তলব করল কলকাতা পুলিশ। টিকিট কোথায় গেল? পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও কী করে টিকিটের কালোবাজারি হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর পেতেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গতকাল এনিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টিকিটের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, 'কালোবাজারির ওপর কারও হাত নেই। একমাত্র পুলিশ পারে নিয়ন্ত্রণ করতে। পুলিশ কমিশনার যদি রুখতে পারেন তাহলে হবে। পুলিশই পারে। সিএবি তো আর মহমেডান মাঠের সামনে গিয়ে দাঁড়িয়ে নেই। এটা সর্বত্র হয়। ভারত বিশ্বকাপ ফাইনালে খেলুক না। ১ লক্ষ ২০ হাজারের স্টেডিয়ামও ছোট লাগবে। মানুষের টিকিটের চাহিদাই এত। এটাকে কোনওভাবেই সামলানো যায় না। সবাই পাবে না। সবারই ইচ্ছে থাকে টিকিট পাওয়ার। কিন্তু আসন সংখ্যা তো ৬৭ হাজার। যে কিনবে সে পাবে।'

আরও পড়ুন: Ration Scam: কতবার, কতদিনের জন্য সফর? ইডির নজরে এবার বিদেশ যাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget