এক্সপ্লোর

LPG Gas Booking: আইটেমে কাটছাঁট, LPG সংকটে ডেকার্স লেনে বন্ধের মুখে একাধিক দোকান! কোথাও কোথাও সংগ্রহ করা হচ্ছে কয়লা

Cooking Gas Cylinder: প্রতিদিনই ডেকার্স লেনে খাবারের দোকানে ভিড় করেন হাজার হাজার অফিসযাত্রী

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কলকাতা ও জেলার হোটেলগুলোতে এলপিজি সিলিন্ডার সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
  • অনেক দোকানে গ্যাস না থাকায় খাবারের মেন্যু ছোট করা হয়েছে।
  • কিছু দোকান মালিক বৃহস্পতিবার থেকে দোকান বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।
  • বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের স্টক শেষ, কবে স্বাভাবিক হবে তা নিয়ে উদ্বেগ।

কলকাতা: কলকাতা থেকে জেলা। রাস্তার ধারের দোকান থেকে পেটচুক্তি হোটেল। সিলিন্ডার সঙ্কট দেখা দিয়েছে সব জায়গাতেই। কাল থেকে ঝাঁপ বন্ধের পথে ডেকার্স লেনের একাধিক দোকান। জেলার হোটেলগুলোতেও একই ছবি। LPG সিলিন্ডার আকালের জেরে একদিকে যেমন আমজনতা নাজেহাল, তেমনই ছোট-বড় সব হোটেলে পড়েছে এর ব্য়াপক প্রভাব পড়েছে। বড়-ছোট-মেজো সব রেস্তোরাঁর মালিকরাই ফাঁপড়ে পড়েছেন!

প্রতিদিনই ডেকার্স লেনে খাবারের দোকানে ভিড় করেন হাজার হাজার অফিসযাত্রী। খাবারের দোকান সারি সারি। বিক্রি এতই বেশি যে, কারও প্রতিদিন ৩ টে করে সিলিন্ডার লাগে। কারও ২টো। কিন্তু এখন অনেক দোকানদারই পাচ্ছেন না সিলিন্ডার। দিনে একবার খাবার বানাচ্ছেন কেউ কেউ। কাটছাঁট করা হয়েছে আইটেমেও। এক খাবার বিক্রেতা বলছেন, ৩ হাজার টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার। সেই কারণে অর্ধেকের বেশি আইটেম বানাতেই পারেননি অর্ধেক দোকানদার। অনেক জায়গায় দেখা যাচ্ছে, মাখা অবস্থায় পড়ে রয়েছে ময়দা, মাঝপথেই শেষ হয়েছে গ্যাস! চিত্ত বাবুর দোকানে দেখা গেল কয়লা মজুত করার মতো ছবিও।

কেউ আবার এখন কোনওমতে দোকান চালাতে পারলেও, পরে কী হবে, বুঝতে পারছেন না! অনেক দোকানদারই বলছেন, বৃহস্পতিবার থেকে আর দোকান খুলবেন না তাঁরা। সাদার্ন অ্যাভিনিউয়ের এই চায়ের দোকানেরও একই ছবি! দোকানদারের চোখেমুখে উদ্বেগ! চায়ের সঙ্গে নিমকি এবং সিঙারা বিক্রি করেন তপন দাস। বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে বাদ পড়েছে নিমকি, সিঙ্গারা। আইটেম বলতে শুধু চা আর বিস্কুট।

কলকাতার পাশপাশি জেলাতেও একই ছবি। রানিগঞ্জের হোটেল নীলকন্ঠ। মজুত আছে আর ২ দিন চালানোর মতো গ্যাস। তারপর বন্ধ করে দিতে হবে খাবারের অর্ডার নেওয়া। LPG সঙ্কটে পড়েছে মেদিনীপুরের একাধিক হোটেলও। বহু ডিস্ট্রিবিউটারই জানাচ্ছেন তাদের কাছে বাণিজ্যিক LPG সিলিন্ডারের স্টক শেষ। প্রশ্ন একটাই, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

অন্যদিকে, গড়িয়াহাটের কমিউনিটি কিচেনে খোঁজ নিয়ে জানা গেল, এখানে এদিন পড়ুয়াদের জন্য রান্না হওয়ার কথা ছিল ভাত আর সয়াবিনের তরকারি। কিন্তু অপ্রতুল LPG। সেই কারণে নির্দেশ এসেছে, এক পদে রান্না সারতে। ভাত আর ডাল একসঙ্গে সিদ্ধ হবে, রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি। বাঁচবে গ্যাস। সেই কারণেই মেন্যু থেকে বাদ পড়েছে সয়াবিনের তরকারি। অন্যদিকে গতকালই কলকাতার একাধিক স্কুলে পড়ুয়াদের ডিমসিদ্ধ নিয়ে কোনোমতে সামাল দেওয়া গিয়েছে পরিস্থিতি। তবে এইভাবে রান্নার গ্যাসের আকাল চললে আগামীদিনে কীভাবে চলবে মিড ডে মিল, সেটা ভাবাচ্ছে কর্তৃপক্ষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget