এক্সপ্লোর

Parno Mitra : কোন খারাপ অভিজ্ঞতা থেকে ফুল বদল ? বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে যা জানালেন পার্নো মিত্র...

TMC News: ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। এরপর ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি।

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কলকাতা : ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। এদিন তৃণমূলভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারের হাত থেকে পতাকা গ্রহণ করেন তিনি। তৃণমূলে যোগদানের পর কেন দল বদল তা জানালেন পার্নো। এবিপি আনন্দর প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে তিনি কী জানালেন দেখুন...

এবিপি আনন্দ: দল বদল কেন ?

পার্নো মিত্র : ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলাম। ২০২১-এ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম। তারপর সময় যত এগিয়েছে মনে হয়েছে যে, মানুষের জন্য কাজ করব বলেই রাজনীতিতে এসেছিলাম। মনে হয় না, সেই সুযোগটা আমি পেয়েছি। আজ দাঁড়িয়ে আমার এটা মনে হচ্ছে যে, দিদিকে মানুষ এত ভালবাসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন...মেয়েদের জন্য বিশেষ করে এত কাজ করছেন। মহিলাদের ক্ষমতায়নের জন্য ওঁর এত কর্মসূচি আছে। সেটার জন্য আমার মনে হয়েছে যে, ওঁর সঙ্গে হাত মিলিয়ে ওঁর পাশে দাঁড়িয়ে যদি কাজ করতে পারি, সেটাই আমি চাইব।  

এবিপি আনন্দ: ২০১৯-এ এই ভাবনাটা হল না কেন ? মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তো মুখ্যমন্ত্রী...যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল ?

পার্নো মিত্র : তখন...সবকিছু তো সময় মতো হয় না। আমার সময় এখন যোগ দেওয়ার ছিল। তাই, এখন হয়েছি। 

এবিপি আনন্দ: ইচ্ছা তো আপনার ?

পার্নো মিত্র : হ্যাঁ, ইচ্ছা আমার। কিন্তু ওই,এভরিথিং হ্যাজ ইটস টাইম। 

এবিপি আনন্দ: বিজেপিতে গেলেন। প্রার্থী হলেন। অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন। অভিজ্ঞতাটা কী খারাপ যে তৃণমূলে আসতে হল ?

পার্নো মিত্র : অভিজ্ঞতা খারাপ, ভাল নয়। জাস্ট, কোনও অভিজ্ঞতাই হয়নি। সাধারণ। কোথাও গিয়ে মেন্টাল ম্যাচ হচ্ছিল না।  West Bengal Politics

২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়দের উপস্থিতিতে অন্যদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। এরপর ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনে হারের পর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ফুল বদল । Parno Mitra Joins TMC

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget