এক্সপ্লোর

Partha Chatterjee: সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী, প্রচুর কর্মসংস্থান হবে: পার্থ চট্টোপাধ্যায়

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী তৈরি হচ্ছে সাইকেল হাব

কলকাতা: সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে ডেটা সেন্টার পার্ক। মোট ৫১.৭৫ একর জমিতে ৯৯ বছরের লিজে থাকবে আদানি গোষ্ঠী। সোমবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান পার্থ চট্টোপাধ্যায়। এ দিন তিনি বলেন এখানে কর্মসংস্থানের সম্ভাবনা প্রচুর, সঙ্গে বহু অর্থনৈতিক অ্যাক্টিভিটিও হবে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী তৈরি হচ্ছে সাইকেল হাব, ৪টি সংস্থাকে ৫ একর করে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বেড়েছে সাইকেলের চাহিদা। কিন্তু কলকাতা শহরের বহু রাস্তাতেই সাইকেল চলাচল নিষিদ্ধ। ফলে ফাঁপরে পড়ছেন অনেকে। তাঁদের দাবি, সাইকেল বে-র সংখ্যা আরও বেশি বাড়াক পুরসভা। দূষণ কমাতে একই কথা বলছেন পরিবেশকর্মীরা। তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের যা পরিস্থিতি, তাতে এই দাবি মানা কঠিন। 

প্রথমে করোনার কারণে রুজিরোজগারে কোপ। তারপর পেট্রোল-জ্বালানির আকাশোছোঁয়া দাম। জোড়াফলায় বিপর্যস্ত বহু মানুষেরই কর্মস্থলে যাওয়ার অন্যতম ভরসা সাইকেল। আগের তুলনায় গত ২ বছরে এই দ্বিচক্রযানের ওপর বেড়েছে নির্ভরতা। কিন্তু এরই পাশাপাশি, বেড়েছে বিড়ম্বনাও। সাইকেল চালিয়ে খাস কলকাতায় ঢুকতেই বিপদে পড়ছেন অনেকেই।

কারণ, তিলোত্তমার বহু রাস্তাতেই সাইকেলের নো এন্ট্রি!পুরসভা সূত্রে খবর,কলকাতার বুকে এমন শতাধিক রাস্তা রয়েছে, যেখানে সাইকেল চালালেই গুণতে হবে জরিমানা!  ফলে এইসব রাস্তায় সাইকেল চালাতে গিয়ে প্রায় প্রতিদিন গুনাগার দিতে হচ্ছে কাউকে না কাউকে। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়া এমন বহু সাইকেল চালকই দাবি করছেন, শহরের রাস্তায় বাড়ানো হোক সাইকেল বে-র সংখ্যা।

গত পরশুই চাকরি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যে চাকরির দিশা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী! শনিবার তিনি বলেন রাজ্যে গ্র্যাজুয়েট-পোস্ট গ্র্যাজুয়েটদের চাকরি নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ রাজ্যেরই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, প্রতিদিন ১০টা লোক এলে, ৫ জনই আসেন চাকরির জন্য! আর মন্ত্রীর এই মন্তব্যের পরেই তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। বেকারত্ব ইস্যুতে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কালও অব্যাহত রইল বিতর্ক! কটাক্ষের পাশাপাশি তৃণমূলকে নিশানা করে বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলগুলো। অন্যদিকে মোদি সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।

আরও পড়ুন Bengal Post-Poll Violence : ভোট পরবর্তী হিংসার অভিযোগে এবার ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget