এক্সপ্লোর

Adhir On Mamata : দিদির কাছে আমাদের এটা শেখা দরকার, কেন এমন কথা অধীরের মুখে ?

Adhir Ranjan Chowdhury Mocks Mamata Banerjee : ' দিদির অনেকরকমের আর্ট আছে, দিদি সেগুলো জানে ' , মন্তব্য অধীরের।

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, কলকাতা : কংগ্রেসের ( Congress ) নেতৃত্ব মানতে ইন্ডিয়া জোটের ( I.N.D.I.A ) একাধিক শরিকেরই কম-বেশি আপত্তি ছিল! ৩ রাজ্য়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর অনেক শরিকই মুখ খুলতে শুরু করেছে। তার মধ্য়ে সর্বাগ্রে তৃণমূল ( TMC ) । ভোটের ফল বেরোনোর পর পশ্চিমবঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। মানুষ বিজেপির বিরুদ্ধে। ' তারপর কংগ্রেসের ডাকা ইন্ডিয়া-জোটের বৈঠকেও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তিনি আগে থেকে জানেন না, ওই সময়ে উত্তরবঙ্গে থাকবেন। তারপর আগামী ১৯ তারিখ ঠিক হয় বৈঠকের দিন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  খোলাখুলি বলে দিলেন, বাংলাই লিড করবে, বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।  তিনি বলেন, ' সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা। বাংলা যেটা করছে সেটা দেশে এখন কেউ কেউ ভাবছে। সেই জন্যই আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে। বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অনেকগুলি প্রশ্ন উঠছে। আগামী মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। 
তার আগেই কি  ঘুরিয়ে নিজেকে 'INDIA' জোটের মুখ হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? এবার কি 'INDIA' জোটের 'স্বঘোষিত' মুখ হিসাবে নিজেকে তুলে ধরলেন তিনি? ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন 'INDIA' জোটের শরিকরা? 

এর জবাব দিতে দেরি করেননি কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি কটাক্ষের সুরে বলেন, ' একটা কথা আছে না, যখন যেমন তখন তেমন। দিদির কাছে আমাদের এটা শেখা দরকার। হাওয়া যখন যেমন তখন তেমন। আমরা যা করি সেটা হচ্ছে কী, যা সাদা তাকে সাদা বলি, যা কালো তাকে কালো বলি। দিদির অনেকরকমের আর্ট আছে, দিদি সেগুলো জানে ' 

ছেড়ে কথা বলেনি সিপিএমও। সুজন চক্রবর্তী বলেন, ' লুঠের রাজত্ব করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যেটা পশ্চিমবঙ্গ গর্ব করতে পারত, আজকে আর সেই গর্ব করার জায়গা নেই। পশ্চিমবাংলাতেও লুঠ, অন্য় রাজ্য়েও লুঠ। বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাত, এগোত, মমতা ব্য়ানার্জি সর্বনাশ করে দিয়েছে। তৃণমূল-বিজেপির রাজত্ব বাংলার সর্বনাশ করে দিয়েছে।'                        

আরও পড়ুন :

গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget