এক্সপ্লোর

Covid Restriction: ২ বছর পর আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে করোনার যাবতীয় বিধিনিষেধ

তবে করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কার্যকর ছিল রাজ্যে করোনার বিধিনিষেধ। এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি।

কলকাতা: দীর্ঘ দু-বছরের চড়াই উথরাই-এর পর আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠছে করোনার সমস্ত বিধিনিষেধ (Covid Restrictions)। আজ মধ্যরাত থেকেই উঠছে রাত্রিকালীন বিধিনিষেধ। রাজ্যে করোনার গ্রাফ (Corona Graph) নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ্য সরকার (West Bengal)। তবে করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কার্যকর ছিল রাজ্যে করোনার বিধিনিষেধ। এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি। তবে এবার আর কোনও বিধিনিষেধই থাকছে না। আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল। 

রাজ্যের করোনা আপডেট: গতকালের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই। গতকালের বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে কাল রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৭,৩১৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৩৭ জন। সরকারি বুলেটিন অনুযায়ী এদিনরাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাস থেকে বাড়ি ফিরেছেন ৬৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯,৯৫,৪৮২ জন। উল্লেখ্য, এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে পরপর ৮ দিন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। যা কার্যত অনেকটাই স্বস্তির রাজ্যবাসীর কাছে।

বিধিনিষেধ নিয়ে কেন্দ্রের বার্তা: রাজ্যের পাশাপাশি দেশেও ধীরে ধীরে কমছে সংক্রমণ। যদিও এখনও কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জারি রয়েছে করোনার বিধি-নিষেধ (Covid Restrictions)। এই পরিস্থিতিতে পজিটিভিটির হার (Positivity Rate) ও নতুন সংক্রমণের প্রবণতা দেখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় কেন্দ্র।

সম্প্রতি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও মুখ্য প্রশাসককে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাতে তিনি উল্লেখ করেন, দেশে সংক্রমণের নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে গত ২১ জানুয়ারি থেকে। সংশ্লিষ্ট মাসে ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখে সীমানা ও বিমানবন্দরে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করেছিল কিছু রাজ্য।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লেখেন, কোভিড-১৯-এর কারণে জনস্বাস্থ্যে যে চ্যালেঞ্জ এসেছে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ যে রাজ্য স্তরের বিভিন্ন পয়েন্টে আরোপিত অতিরিক্ত বিধিনিষেধের কারণে মানুষের চলাচল এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ যাতে ব্যাহত না হয় তা দেখা। বর্তমানে, যেহেতু সারা দেশ সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, এটি উচিত হবে যদি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নতুন কেস, সক্রিয় কেস বিবেচনা করার পর অতিরিক্ত বিধিনিষেধগুলি পর্যালোচনা করে এবং সংশোধন / প্রত্যাহার করে নেয়।

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget