এক্সপ্লোর

Mamata Banerjee Security: মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের জের, রাতের শহরে তদারকিতে খোদ কমিশনার, ধর্মতলায় নাকা চেকিং

Kolkata News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টার কিছু ক্ষণ আগে লাউডন স্টরিটের নিজের সরকারি আবাসন থেকে বেরোন কমিশনার গোয়েল।

কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ ঘিরে তোলপাড় রাজ্য (Mamata Banerjee Security)। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সেই প্রেক্ষাপটে রাতের শহরের (Kolkata News) নিরাপত্তা খতিয়ে দেখলেন খোদ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal। কোথায়, কেমন পরিস্থিতি, খোঁজ-খবর নেন তিনি। রাতের শহরে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন। 

রাতের শহরের নিরাপত্তা খতিয়ে দেখলেন কমিশনার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টার কিছু ক্ষণ আগে লাউডন স্টরিটের নিজের সরকারি আবাসন থেকে বেরোন কমিশনার গোয়েল। থিয়েটার রোড হয়ে মেয়ো রোডে যান। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন। 

সেখান থেকে সটান মহাকরণ চলে যান কমিশনার গোয়েল। ভিতরে ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এর পর ধর্মতলায় গিয়ে নাকা চেকিং ও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ দিন উত্তর কলকাতার শ্যামবাজার, মৌলালি, রাজাবাজারেও যান পুলিশ কমিশনার। 

আরও পড়ুন: Mamata Banerjee Security: 'দিদি নিরাপদ নয়, নিরাপত্তাহীন, আমরা ভয়ে রয়েছি', সেই রাতের কথা ভেবে গলা কাঁপল মুখ্যমন্ত্রীর ভাইয়ের

শনিবার রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে, পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে লুকিয়ে ছিলেন তিনি।
 নয় নয় করে প্রায় সাড়ে সাত ঘণ্টা বাড়ির ভিতর ঘাপটি মেরে ছিলেন ওই ব্যক্তি। সকালে তাঁর উপর নজর পড়ে নিরাপত্তারক্ষীদের।  জেট প্লাস ক্যাটেগরির নিরাপত্তাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই ব্যক্তি সকলের নজর এড়িয়ে ঢুকে গেলেন কী ভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর কাছ থেকে একটি রডও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মমতার বাড়িতে অনুপ্রবেশ নিয়ে তোলপাড় রাজ্য

সন্দেহভাজন হাফিজুল রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন ঢুকেছিলেন, তা খতিয়ে দেখতে জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে, ৮ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে লালবাজার। SIT-এ রয়েছেন ডিসি ডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব, ডিসি এসটিএফ হরিকৃষ্ণ পাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget