এক্সপ্লোর

Agnimitra Paul: আবাস দুর্নীতি ইস্যুতে এবার অগ্নিমিত্রার মুখে বুলডোজার দাওয়াই

Awas Yojona: বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার দাবি অগ্নিমিত্রা পালের। যোগী রাজ্যের উল্লেখ করে কড়া পদক্ষেপের দাবি অগ্নিমিত্রার।

কলকাতা: আবাস (Awas Yojona) দুর্নীতি ইস্যুতে এবার অগ্নিমিত্রার (Agnimitra Paul) মুখে বুলডোজার দাওয়াই। 'টাকা ফেরত না দিলে বেআইনি ভাবে পাওয়া বাড়ি গুঁড়িয়ে দেওয়া হোক'। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার দাবি অগ্নিমিত্রা পালের। যোগী রাজ্যের উল্লেখ করে কড়া পদক্ষেপের দাবি অগ্নিমিত্রার।

অগ্নিমিত্রার মুখে বুলডোজার দাওয়াই: সময় যত গড়াচ্ছে, ততই জমছে অভিযোগের পাহাড়। আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ দিকে দিকে। আবাসে দুর্নীতির বাস। এমনই অভিযোগ উঠছে জেলায় জেলায়। এদিন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "নাম ঢোকানো হচ্ছে তাঁদের, যাঁদের একতলা, দোতলা, তিনতলা বাড়ি আছে। যাঁদের বাড়িতে মোটর সাইকেল আছে, ফ্রিজ আছে, চার চাকা আছে। অভিষেকবাবু জায়গায় জায়গায় গিয়ে বলছেন আমাদের বিশ্বাস করুন। আমরা স্বচ্ছতা দিয়ে সব কিছু দেখছি। এই স্বচ্ছতা? ১২ বছর কী করছিলেন? স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব বলছেন, এবার সবকিছু মেনে করতে হবে। এতদিন কী করছিলেন? যাঁরা ১২ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেআইনিভাবে বাড়ি পেয়েছেন তাঁরা টাকা ফেরত দিক। না দিলে যোগী আদিত্যনাথের মতো বুলডোজার দিয়ে ওই বাড়ি শেষ করা হোক।                                                          

একই দিনে মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদের জলঙ্গিতে আবাস-ক্ষোভে তৃণমূল পরিচালিত দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। আবাস-তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে হরিহরপাড়ায় আশা কর্মীর বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। অন্যদিকে, আবাস তালিকায় স্বজন পোষণের অভিযোগে সোমবার থেকে পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকে বিডিও অফিস চত্বরে অনশনে বসেছেন বিজেপি পরিচালিত শাঁকা ও নতুনডি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ নেতা, কর্মীরা।আবাস-দুর্নীতির অভিযোগে এদিন পারায় বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাধে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে বিডিও-র কাছে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। আবাস-বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সব মিলিযে পঞ্চায়েত-যুদ্ধের আগে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত বঙ্গ-রাজনীতি।

আরও পড়ুন: Anubrata Mondal: দিল্লি-যাত্রা ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget