এক্সপ্লোর

AC Local Train: পুজোর আগেই আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল! কখন ছাড়বে? ভাড়া কত?

রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকালটি ছাড়বে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর আগে রেল যাত্রীদের জন্য সুখবর। পুজোর আগে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে। পাশপাশি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকালের পরিষেবা। আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। 

রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে। অন্যদিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।                         

রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকালটি ছাড়বে। এরপর সকাল ৭টা ৫২তে সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে। আর তারপর ৯টা ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছে়ড়ে এসি লোকাল রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে। 

শিয়ালদা ডিভিশনের তরফে রেল বোর্ডের কাছে আরও রেকের জন্য আবেদন জানানো হয়েছে। শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা বলেন, 'প্রথম রুটে চালু করে সাফল্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।                         

রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা।                       

অন্যদিকে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা

সম্প্রতি কলকাতার তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার যাতে মেট্রোর টাইম টেবিলের সঙ্গে সমন্বয় রেখে ট্রেন চালানো যায়, সেই পরিকল্পনা করছে রেল। সেই মর্মে নিউ গড়িয়া ও দমদম ক্যান্টনমেন্ট রেলস্টেশনে বেশ কিছু পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। এই দুই স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা বাড়ানোরও পরিকল্পনাও করছে শিয়ালদা ডিভিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget