এক্সপ্লোর

Aliah University: আলিয়াকাণ্ডে তোলপাড় রাজ্য, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Aliah University Threat Viral Video: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে ট্যুইট করেছেন, "বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না, তথাকথিত ‘বাংলার মেয়ে’-র শাসনকালে, এটাই এখন বাংলার সংস্কৃতি।"

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কুকথা, গালিগালাজ। বহিষ্কৃত ছাত্রনেতার কীর্তিতে রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড়।  ঘটনায় সমালোচনা করেছেন রাজ্যপাল। এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। ঘটনার নিন্দা করলেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল।

আলিয়াকাণ্ড নিয়ে এবার মুখ্যসচিবকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কাল দুপুর ১টায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। উপাচার্যকে হেনস্থার ভাইরাল ভিডিও ট্যুইট রাজ্যপালের। তিনি বলেন, ‘ভাইরাল ভিডিওয় অত্যন্ত উদ্বেগের ছবির প্রতিফলন। দুর্বৃত্তকারীরা যেভাবে আইন লঙ্ঘন করছে, তা ভয়ঙ্কর। আমাদের গুরু শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত। এই আচরণ কাম্য নয়।’

এদিকে রাজ্যপালের এই মন্তব্য-টুইট নিয়ে পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষও। তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় থাকাকালীন মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষককে বসিয়ে দেওয়া হয়েছে। এগুলি জানেন রাজ্যপাল।" এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত, বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।  কিন্তু তাতে বিন্দুমাত্র বিতর্ক থামার কোনও লক্ষণ নেই! উল্টে এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র নিশানা করেছে বিজেপি।  

আরও পড়ুন, দাম নিয়ন্ত্রণে উদ্যোগী হতে হবে সরকারকেই, জ্বালানির জ্বালা প্রসঙ্গে মত অর্থনীতিবিদদের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে ট্যুইট করেছেন, "বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না, তথাকথিত ‘বাংলার মেয়ে’-র শাসনকালে, এটাই এখন বাংলার সংস্কৃতি। উপাচার্যকে ঘেরাও করা, বিক্ষোভ দেখানো, এ রাজ্যে নতুন নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়শই এমন ছবি দেখা যায়। কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা কার্যত নজিরবিহীন।" 

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও খুনের হুমকির অভিযোগে বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ। শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ঘরে ঢুকে তাণ্ডব চালান টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন মণ্ডল। পুলিশকে ফোন করেও সাহায্য মেলেনি বলে দাবি করেন উপাচার্য। উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে কাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়াদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget