এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের সভার আগে দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা কোচবিহারে

Cooch Behar Torn TMC flag before Abhishek Sabaha: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে একে অপরের পতাকা ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচিবহার: আগামীকাল তুফানগঞ্জের চিলাখানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার আগে একে অপরের পতাকা ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা (Chaos) ছড়িয়েছে।

'তৃণমূলের কোনও পতাকা ছেঁড়া হয়নি'

তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে লাগানো পতাকা আজ বিজেপির মিছিল করে ছিঁড়ে দেয়। এমনই অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ইস্যুতে বিজেপির দাবি, আজ বিজেপি মিছিল করে নিজেদের দলীয় পতাকা লাগিয়েছে। তৃণমূলের কোনও পতাকা ছেঁড়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

পাখির চোখ পঞ্চায়েত ভোট

প্রসঙ্গত, পাখির চোখ পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ কোচবিহারে (Cooch Behar) যাচ্ছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, 'বাংলার মানুষকে চেনে না, প্যারাস্যুটে করে নেমেছেন। বাংলার মাটি কখনও দেখেননি।এখন কোটি কোটি টাকা খরচ করে বাস ভাড়া হয়েছে।পাঁচ তারা তাবুর বন্দ্যোবস্ত করা হচ্ছে।’এহেন আবহে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি।' 

BJP-র শক্ত ঘাঁটি  উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে অভিষেকের জনসংযোগ অভিযান

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। আজ বিকেলে কোচবিহার পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিকেলে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। এরপর দিনহাটায় পৌঁছে সেখানেই রাত্রিবাস। তবে তাঁবুতে থাকছেন না অভিষেক। তাঁবুর কাছে ক্যারাভানে থাকবেন তিনি। কাল থেকে 'দিদির দূত' লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।

আরও পড়ুন, জনসংযোগ যাত্রার আগে অভিষেকের সুপ্রিম 'স্বস্তি'

 বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল

কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ১২৬টিতেই জয়ী হয় তৃণমূল। ১টি করে গ্রাম পঞ্চায়েতে জয়ী বাম ও বিজেপি। ১২টি পঞ্চায়েত সমিতির একটিতেও জিততে পারেনি বিরোধীরা।শুধু তাই নয়, পঞ্চায়েতের তিনটি স্তরে ৩৬ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget