এক্সপ্লোর

Suvendu Adhikari: '১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন, তালিকা আছে', হুঁশিয়ারি শুভেন্দুর

Demonetization: নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদলের অভিযোগ। কাকে নিশানা?

কলকাতা: 'ভাইপো'কে নিশানা করে এবার বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদলের অভিযোগ। তিনি বলেন, 'বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা টাকা বদল করা হয়েছে। ১ হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। অনুব্রত ১০০ কোটি বদল করলে ভাইপো ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন। কাকে কাকে এজেন্ট করে ভাইপোর পিএ নোট বদল করেছেন, তার তালিকা আছে।' হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কখনও একশো দিনের কাজ, কখনও আবাস যোজনা, আবার কখনও অন্য কিছু। বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় উঠে এসেছে তৃণমূল। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, কখনও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা। 

সম্প্রতি আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠছে নানা জেলায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন তাঁরা। ওই প্রসঙ্গে টেনে শুভেন্দু বলেছিলেন, 'আগামী সপ্তাহে আবাস দুর্নীতির তদন্তে রাজ্যের আরও ১৫টি জেলায় আসছে কেন্দ্রীয় দল।'

ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ:
সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। তা নিয়ে ট্যুইটে তৃণমূলকেও নিশানা করেছেন তিনি। শুভেন্দু লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গ সরকার ৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর দাবি করেছে। বাস্তবে শাসক দলের নেতারা বাণিজ্যিক কারণে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করছে। প্রায় ৬০০ একর জায়গা জুড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছ চাষের ভেড়ি।' ওই বক্তব্যের পাল্টা সমালোচনা করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।

হোমগার্ড নিয়োগেও অভিযোগ:
সব ঠিক থাকলে কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের কর্মীদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের তরফে কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। ট্যুইটে তিনি দাবি করেছেন,  ৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে চলছে নিয়োগ। তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগানো হচ্ছে। নয়তো, ঘুষের বিনিময়ে এই সমস্ত পদ বিক্রি করা হচ্ছে।'

আরও পড়ুন: পোস্টারে একঘরে করার নিদান মহিষাদলে, বিরোধী দল করার 'অপরাধ'?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget