এক্সপ্লোর

SSKM Missing Body: SSKM-এর মর্গ থেকে লোপাট দেহ! পরিবারের নিশানায় পুলিশ

Kolkata News: সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ ঘিরে হুলস্থুল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ ঘিরে হুলস্থুল। মৃতের নাম বাবলু পোল্লে। বাড়ি হাওড়ার আমতায়। বাড়িওয়ালাকে খুনের অভিযোগে গত ১১ বছর ধরে জেলবন্দি ছিলেন বাবলু। পরিবারের অভিযোগ, সপ্তমীর দিন আমতা থানার পুলিশ জানায়, ষষ্ঠীর দিন রাতে ওই সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। নবমীর দিন SSKM-এ এসে জানা যায়, মর্গে দেহ নেই। পরিবারের দাবি, গতকাল ভবানীপুর থানার OC জানান, মৃতদেহ অন্য কেউ নিয়ে চলে গেছে। পরিবারের সন্দেহ, জেলে পিটিয়ে মেরে, অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিয়ে সাজানো চিত্রনাট্য তৈরি করছে পুলিশ। পরিবারের প্রশ্ন, ময়নাতদন্তের নির্দিষ্ট নিয়ম-কানুন থাকা সত্ত্বেও কীভাবে দেহ হস্তান্তর করা হল? প্রশ্ন উঠছে SSKM কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এ নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। 

২০ অক্টোবর, ষষ্ঠীর দিন বাবলু অসুস্থ হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সপ্তমীর দিন বাড়ির লোক জানতে পারে। অষ্টমীর দিন পরিবারের লোকজন থানায় যায়। নবমীর দিন ময়নাতদন্ত হবে বলে আসতে বলা হয়। এবার ওইদিন হেস্টিংস থানার পুলিশ ভিডিওগ্রাফারকে নিয়ে পৌঁছয় মর্গে। তারপর দেখা যায় দেহ উধাও হয়ে গিয়েছে। দিনভর কোথাও দেহের খোঁজ মেলেনি। এখানেই উঠেছে প্রশ্ন।  হেস্টিংস থানা বলছে, জেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর মেলার পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তারপর ওই ব্যক্তির বাড়ি যেখানে সেই এলাকায় থানায় জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, জেলবন্দি কারও এরকম মৃত্যু হলে তাঁর ময়নাতদন্ত হয়, ভিডিওগ্রাফি হয়। পরিবারকে দিয়ে শনাক্ত করা হয়। বাবলু পোল্লের পরিবারের অভিযোগ, জেলবন্দি কারও মৃত্যু হলে তার দেহ কীভাবে অন্য কেউ নিয়ে যেতে পারে?

নিহতের স্ত্রীর অভিযোগ, 'ফোন করে বলছে আপনার স্বামী জেলে ছিল? তারপর বলল হেস্টিংস থানা থেকে--আসতে আসতে মারা গিয়েছে। পুলিশকে দেখলাম কী গুজগুজ করে কথা বলছে। পুলিশ হেনস্থা করছে, পাত্তা দিচ্ছে না। বলছে বডি দিতে পারবে না।'

 নিহত বন্দির ভাগ্নী বলেন, 'বেশ কিছু দেহ দেখিয়েছিল। সেগুলির মধ্যে মামার বডি ছিল না। ওরা বেরিয়ে আসে। তারপরেও দেখিয়েছে আমরা কেউ শনাক্ত করতে পারিনি। ময়নাতদন্তও হয়নি। আমরা সন্দেহ করেছি কিছু একটা হয়েছে। এক অফিসার এসে বললেন তাঁরা বডি দিতে পারবেন না, কিন্তু তিনি মৃত, অন্য কেউ তাঁর দেহ নিয়ে গিয়ে দাহ করে ফেলেছে।'  

আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি! এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget