এক্সপ্লোর

Chakda: মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, ১৮ রাউন্ড গুলি চলার অভিযোগ

১৮ রাউন্ড গুলি চলার অভিযোগ খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মাটি কাটাকে ঘিরে গন্ডগোল, হোটেল ব্যবসায়ীকে মারধরেরও অভিযোগ।

চাকদা: চাকদায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, চলল এলোপাথাড়ি গুলি! মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, ১৮ রাউন্ড গুলি চলার অভিযোগ। ১৮ রাউন্ড গুলি চলার অভিযোগ খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। মাটি কাটাকে ঘিরে গন্ডগোল, হোটেল ব্যবসায়ীকে মারধরেরও অভিযোগ। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গ্রামবাসীদের। মাটি বোঝাই গাড়ি আটকে স্থানীয়দের বিক্ষোভ, তারপরেই হামলার অভিযোগ। গ্রামবাসীদের ভয় দেখাতে শূন্যে এলোপাথাড়ি গুলি চলার অভিযোগ। এখনও কেউ অভিযোগ করেনি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে: বিডিও । মাটি কাটা সংক্রান্ত অভিযোগ এলেই পদক্ষেপ করা হয়েছে বলে জানান বিডিও।  

সম্প্রতি এবিপি আনন্দের খবরের জেরে, বালির অবৈধ কারবার রুখতে সোনারপুরে অভিযান চালিয়েছে প্রশাসন। কিন্তু বালি চোরাচালানে জড়িত মাথা-রা এখনও অধরা। কবে তাঁদের গ্রেফতার করবে পুলিশ? তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। 

আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মাটি পাচার করতে গিয়ে ধসে চাপা পড়ে প্রাণ গেল তিন কিশোরের। খোদ মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন। তা সত্ত্বেও অবাধে চলছে বালি-মাটি পাচার।  তবুও প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন তুলে শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। 

সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদায়, প্রশাসনের নাকের ডগায় বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছিল বেআইনি বালি খাদান। এবিপি আনন্দর খবরে সেই বালি চুরির পর্দাফাঁস হলেও এখনও অধরা খাদান মালিকরা। লরি অ্যাসোসিয়েশনের এক সদস্যকে গ্রেফতার করা ছাড়া শুধুমাত্র লরি ও মাটি কাটার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই গতকাল  সোনারপুরের বিডিও ও ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও নরেন্দ্রপুর থানার পুলিশকে নিয়ে ৪টি খাদানে অভিযান চালায় জেলা প্রশাসন। বালি খাদানগুলি সিল করে দেওয়া হয়। এখনও এলাকায় পড়ে রয়েছে টন টন সিলভার স্য়ান্ড বা সাদা বালি। তবে তোলার লোক নেই। স্থানীয়দের দাবি, এখনও অনেক খাদানে পৌঁছতে পারেনি প্রশাসন। এই পরিস্থিতিতে বেআইনি বালি খাদান পুরোপুরি বন্ধ হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

শিলিগুড়ির মাটিগাড়ায় প্রশাসনের নাকের ডগায় বেআইনি মাটি ও বালি পাচারের কারবার এবং তিন কিশোরের মর্মান্তিক মৃত্য়ু বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে প্রশাসনকে! এর আগে এবিপি আনন্দ দেখিয়েছিল... কলকাতার একেবারে কাছে, সোনারপুরের খেয়াদাতেও কীভাবে অবৈধ বালি খাদান গজিয়ে উঠেছে! ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই ছবি দেখানোর পর বালি-মাফিয়ার বিরুদ্ধে ফের অভিযানে নামল পুলিশ ও জেলা প্রশাসন। সম্প্রতি, এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে আসে, খেয়াদার বিস্তীর্ণ এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার!

 
ভারী ভারী যন্ত্র দিয়ে বিঘার পর বিঘা জমি থেকে তোলা হচ্ছে সিলভার স্য়ান্ড বা সাদা বালি। এবিপি আনন্দ এই খবর দেখানোর পর, সোমবার খেয়াদা ও ডিহি অঞ্চলে তল্লাশি অভিযান চালাল পুলিশ-প্রশাসন। বেশ কয়েকটি পাম্প মেশিন বাজেয়াপ্ত করা হয়। গুড়িয়ে দেওয়া হয় খাদানের পাশে থাকা অস্থায়ী ঘর। বালি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় লরি অ্যাসোসিয়েশনের একজন সদস্যকেও। যিনি আমাদের ক্যামেরার সামনেই অবৈধ বালি কারবারের কথা স্বীকার করে নিয়েছিলেন।


যদিও, এই অভিযোগ পাওয়ার পর আমরা যখন বারুইপুর পুলিশ জেলার এসপির কাছে যাই, তখন তিনি জানান, বালি খাদান এখানে চলে, এরকম কোনও তথ্য আমার কাছে নেই। যদি, থাকে তাহলে জেলা শাসক-সহ প্রশাসন দেখবে। এটা পুলিশের দেখার বিষয় নয়। খবর সম্প্রচারের পর জেলা প্রশাসনের পাশাপাশি তৎপর হয় পুলিশ। শুরু হয় ধরপাকড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget