এক্সপ্লোর

Mamata Banerjee: ‘সম্মানই সম্বল, একবার চলে গেলে, ফেরত আসে না’, বললেন মমতা

Mamata Banerjee on Respect: রবিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন। তার জন্য নিউটাউনে বিশ্ব বাংকনভেনশন সেন্টারে অনুষ্ঠানে বিশেষ আয়োজন হয়েছিল।

কলকাতা: স্কুলে নিয়োগ (SSC Scam) থেকে গরু (Cattle Smuggling Case) এবং কয়লাপাচার (Coal Scam), দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক হেভিওয়েট নেতার। উঠতে বসতে তার জন্য় বিরোধীদের কটাক্ষ শুনতে হচ্ছে যেমন, তেমনই সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে বিচারের আগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দেওয়ার রীতি নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অকারণে মানুষ হেনস্থার শিকার হচ্ছেন, সম্মানহানি হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। 

অকারণ হেনস্থা, সম্মানহানি, মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়

রবিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন। তার জন্য নিউটাউনে বিশ্ব বাংকনভেনশন সেন্টারে অনুষ্ঠানে বিশেষ আয়োজন হয়েছিল। এ দিন সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফইজ সিদ্দিক।  তাঁদের উপস্থিতিতেই মুখ খুললেন মমতা। 

এ দিন মমতাকে বলতে শোনা যায়, "সম্মানই আমাদের সম্বল। ওটাই যদি কেউ হরণ করে, তাহলে সব চলে যায়। একবার সম্মান চলে গেলে আর ফেরত আসে না। হবু আইনজীবী, আইনজীবী এবং বিচারপতিদের কাছে আমার অনুরোধ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন বজায় থাকে। এখন অকারণে আরও বেশি করে মানুষকে হেনস্থা হতে হচ্ছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা

গণতন্ত্রে বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও এ দিন মুখ খোলেন মমতা। প্রধান বিচারপতি প্রশংসা করে জানান, তিনি দায়িত্বে আসার পর সক্রিয়তা বেড়েছে বিচার ব্যবস্থার। এর পরই বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতার পক্ষে সওয়াল করেন মমতা। তিনি বলেন, "একশ্রেণির মানুষ সমস্ত গণতান্ত্রিক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। যুক্তরাষ্ট্র কাঠামোকে রক্ষা করুন। এ রকম চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। আজও বিচার ব্যবস্থার উপর অগাধ আস্থা মানুষের। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।"

উল্লেখ্য, জমি আন্দোলন থেকে যে 'মা-মাটি-মানুষ'-এর সরকার গড়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা, বর্তমানে তাঁর সেই সরকারই দুর্নীতির অভিযোগে বিদ্ধ। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং একদা মমতার দু'নম্বর বলে পরিচিত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায়। বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল আবার গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন। কয়লাপাচারে নাম জড়িয়েছে মলয় ঘটকের। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতাদের

এজেন্সিকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে বলে যদিও অভিযোগ তুলছেন তৃণমূল নেতৃত্ব। এমনকি আদালতে ফয়সলা হওয়ার আগে, সংবাদমাধ্যম ট্রায়াল চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। তার পরেও লাগাতার আক্রমণে শান দিয়ে চলেছেন বিরোধী শিবিরের নেতারা। তাতে জনমানসেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।  সেই আবহেই মুখ খুললেন মমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget