এক্সপ্লোর

BJP Meeting: আগামী সপ্তাহে কলকাতায় সভা অমিত শাহর, গান বেঁধে প্রচার শুরু বিজেপির

Amit Shah Meeting At Kolkata: সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে,২৯ নভেম্বর, বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভায়,অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা: ২৯ নভেম্বর কলকাতায় অমিত শাহর (Amit Shah) সভা উপলক্ষে রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি (BJP)। বাঁধা হল গান। বাঁকুড়ার কোতুলপুরে মিছিল ও সভা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিতে লোক নেই, পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এদিকে সাত মাস আগেই, বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেধে দিয়ে গেছিলেন অমিত শাহ।কিন্তু, তার পর থেকে বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির ঘরোয়া কোন্দল। ফের বঙ্গে পা রেখে কি, দলের সেই ভাঙন ঠেকাতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে,২৯ নভেম্বর, বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভায়,অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বাঁধা হয়েছে গান। অন্যদিকে, ২৯ নভেম্বরের সভার প্রচারে শনিবার বাঁকুড়ার কোতুলপুরের প্রথমে মিছিল ও পরে হাইকোর্টের অনুমতি পেয়ে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহ-র সভার প্রচারে অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করে বিজেপি। যদিও অমিত শাহর সভাকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল।

এদিকে, সাংগঠনিক কাজে এগিয়ে আসতে প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান জানানো হল বঙ্গ বিজেপিতে। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছিলেন প্রাক্তন সেনাকর্তা যশবন্ত সিং। মোদির মন্ত্রিসভায় রয়েছেন জেনারেল ভি কে সিং। সম্প্রতি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে, পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছিল বিজেপি। এইভাবে প্রাক্তন সেনাকর্তা ও নিহত সেনাকর্মীর পরিজনদের সঙ্গে বিজেপি যোগের উদাহরণ আছে অনেক। এবার লোকসভা ভোটের আগে প্রাক্তন সেনাকর্মীদের, সংগঠনের কাজে লাগাতেও তৎপর হল বঙ্গ বিজেপি। শনিবার সল্টলেকের EZCC-তে, বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে দলের রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, মণ্ডলে মণ্ডলে সংগঠনের কাজে এগিয়ে আসার জন্য প্রাক্তন সেনাকর্মী ও সরকারি কর্মীদের আহ্বান জানান। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, “প্রতি মণ্ডলের এক্স সার্ভিসম্যানদের এগিয়ে আসতে হবে, আমরা সেনা কর্মীদের খুঁজি দলে নেওয়ার জন্য। আমাদের মধ্যে সেনাকর্মীদের মতোই অনুশাসন রয়েছে।’’

আরও পড়ুন: Recruitment Corruption: কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget