এক্সপ্লোর

Amit Shah Durga Puja : অমিত শাহের অপেক্ষায় সন্তোষ মিত্র স্কোয়ার, কীভাবে সেজে উঠছে 'সজল ঘোষের পুজো'?

Amit Shah in Durga Puja : শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ছত্তীসগঢ়ে প্রচার অনুষ্ঠান সেরেই কলকাতায় আসবেন অমিত। 

অর্ণবমুখোপাধ্যায় , শিবাশিস মৌলিক, কলকাতা : সোমবারই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shsh )। এই পুজোর সঙ্গে যুক্ত বিজেপি নেতা সজল ঘোষ ( BJP Leader Sajal Ghosh ) । 
 কলকাতার অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ছবিতে। নজর কেড়েছে প্যান্ডেলের আলোকসজ্জাও। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। সবকিছুর মধ্যেই আলাদা করে নজর টানছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের বোর্ড। তাতে লেখা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 

শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ছত্তীসগঢ়ে প্রচার অনুষ্ঠান সেরেই কলকাতায় আসবেন অমিত। 

৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। অমিত শা-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তিনিও সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন বলে জানা গিয়েছে। 

 মহালয়ার দিন দলের মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রসঙ্গে  নাম না করে অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি বলেন, 'যাঁরা এক সময়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য়কে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁরাই আজ বাংলায় দুর্গাপুজোর উদ্বোধন করতে আসছেন। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য়ের জয়।'  

বছর ঘুরলেই লোকসভা ভোটের আগে উদ্বোধন হতে পারে অযোধ্য়ার রামমন্দির। তার আগে এবারের পুজোয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রামমন্দির। যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে,  বাংলায় কি এবার ' রাজনীতির থিম' রামমন্দির? 

বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজোরও এবারের থিম রামমন্দির। এই ক্লাবের সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে, নিউটাউন মেলা প্রাঙ্গনের পুজো উদ্যোক্তাদেরও এবারের পছন্দের থিম ছিল রামমন্দির। তবে এবার,
থিম রামমন্দিরে প্রশাসন অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ২৫ অগাস্ট আদালত থেকে মেলে অনুমতি। কিন্তু, হাতে একেবারেই সময় কম থাকায় পরিকল্পনা বদল করেন উদ্যোক্তারা।                    

এখন দেখার কলকাতার রামমন্দির দেখতে কতটা ভিড় জমে সন্তোষ মিত্র স্কোয়ারে। 

আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget