এক্সপ্লোর

Anish Khan Death Update : 'আনিসও ইনসাফ পাক, আমার ছেলেও ইনসাফ পাক' পুত্রহারা বাবাকে ফোন রিজওয়ানুরের মায়ের

রিজওয়ানুরের মা বলেন, 'কোর্টে ঘটনাটার বিচার চলছে। অনেকদিন ধরে লড়াই করছি, আপনারাও লড়াই করুন। একটু সবুর করুন ইনসাফ একদিন ঠিক মিলবে।

কলকাতা : 'আনিসও ইনসাফ পাক, আমার ছেলেও ইনসাফ পাক...' একবুক শোক আগলে রেখে ঠিক এভাবেই সদ্য পুত্রহারা আনিস খানের বাবা সালেম খানকে ফোনের অন্যপ্রান্ত থেকে এমনটাই জানালেন রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান। সময় বদলায়,কিন্তু সন্তানহারা মা-বাবাদের তীব্র যন্ত্রণা, তাঁদের দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা চোয়াল চাপা শব্দগুলোর অর্থ কোনওদিনই বদলায় না। একজন সন্তানহারা মা, আরেকজন পুত্রহারা পিতা। দু’জনেই দিন গুণছেন সুবিচারের অপেক্ষায়। এবিপি আনন্দর মাধ্যমে আনিস খানের বাবার সঙ্গে কথা বললেন রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান।

ফোনে রিজওয়ানুর মা রয়েছেন জেনেই আনিসের বাবা তাঁকে প্রশ্ন করেন, 'বিচার কি পেয়েছিল আপনার ছেলে ?' যার উত্তরে রিজওয়ানুরের মা বলেন, 'কোর্টে ঘটনাটার বিচার চলছে। অনেকদিন ধরে লড়াই করছি, আপনারাও লড়াই করুন। একটু সবুর করুন ইনসাফ একদিন ঠিক মিলবে। কোর্টের ওপর ভরসা রাখুন, আমরাও রাখছি। চাইব আনিসও ইনসাফ পাক, আমার ছেলেও ইনসাফ পাক।' দুই সন্তানহারা অভিভাবকের কথোপকথনের মাঝে উভয়েই কাঠগড়ায় তোলেন পুলিশকে। পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন কিশওয়ার জাহান ও সালেম খান। যদিও সন্তান হারানোর সুবিচারের জন্য আদালতের ওপর ভরসা রাখার কথা জানিয়ে আনিসের বাবাকে সান্ত্বনা দেন রিজওয়ানুরের মা। 

পুলিশের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ তুলে আনিসের (Anish Khan Death Update) বাবা ছেলের মৃত্যুর ‘বিচার’ চাইছেন। উত্তাল হচ্ছে কলকাতার রাজপথ। আর ঠিক এভাবেই কলকাতার (Kolkata) রাজপথ উত্তাল হয়ে উঠেছিল, আজ থেকে ঠিক ১৫ বছর আগে। দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) মা।

আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের (Police) দিকে অভিযোগের আঙুল উঠছে রিজওয়ানুরের মৃত্যুর সময়ও পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ। এই মুহূর্তে আদালতে বিচারাধীন রিজওয়ানুর রহমানের মামলা। আর গোটা রাজ্য এখনও উত্তাল ছাত্রনেতা আনিস খুনের দোষীদের শাস্তি নিয়ে।

আরও পড়ুন- "যাঁকে চিনি তাঁকে গ্রেফতার করা হয়নি,'' জানালেন আনিসের বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget